সারাদেশ

উখিয়ায় অস্ত্রসহ গ্রেফতার ২

ইমরান আল মাহমুদ, উখিয়া: কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুজনকে গ্রেফতার করেছে উখিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হল- রামুর ঈদগড়ের শাকের আহমদের ছেলে মো. জাবের (২০) ও ক্যাম্প-৪ এর মৃত নুরুল হকের ছেলে নুরুল আমিন (২০)।

রবিবার (২৮ মে) সন্ধ্যায় উখিয়া থানা কম্পাউন্ডে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার(উখিয়া সার্কেল) রাসেল।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দিবাগত রাত ১টার দিকে কুতুপালং বাজারে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের থেকে একটি ওয়ানশুটারগান ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ক্যাম্পে অস্ত্র সরবরাহ করার জন্য প্রস্তুতি নিচ্ছিলো বলে জানান তিনি। ব্রিফিংকালে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী সহ থানার বিভিন্ন পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা