সারাদেশ

উখিয়ায় ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

ইমরান আল মাহমুদ : স্মার্ট ভূমি সেবা প্রদানের অঙ্গীকারে সারাদেশের ন্যায় কক্সবাজারের উখিয়ায় জাতীয় ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রের শুভ বুদ্ধির উদয় হবে

সোমবার (২২ মে) সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমেদ।

তিনি বলেন,"মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিসেবার মানও স্মার্ট করা হয়েছে। আপনারা ঘরে বসেও সেবা নিতে পারবেন। যেকোনো সমস্যা জাতীয় জরুরী নং ১৬১২২ এ ফোন করে সমাধান করা যাবে। বর্তমানে মানুষ ভুলপথে গিয়ে নানাভাবে হয়রানির শিকার হয়। যা খুবই অনাকাঙ্ক্ষিত। আপনারা সরাসরি আমাদের অফিসে আসবেন বা অনলাইনের মাধ্যমেও সেবা নিতে পারবেন। সবসময় সেবা দিতে উপজেলা ভূমি অফিস প্রস্তুত রয়েছে। আমাদের দায়িত্ব গ্রাহকদের সেবা দেওয়া।"

আরও পড়ুন : সীমান্তে সংঘর্ষে ৬ ইরানি নিহত

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল মামুন, উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম,উখিয়া থানার এসআই খায়ের, সার্ভেয়ার মোবারক হোসেন।

যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট সহকারী ইয়াসির আরফাত সিফাত ও অফিস সহকারী সানজিদা আফরীন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উখিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক রতন কান্তি দে সহ ভূমি সেবাপ্রার্থী ও অন্যান্যরা। অনুষ্ঠানে ভূমি সেবা সম্বলিত জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন সহকারী মো. রফিক।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা