ছবি: সংগৃহীত
সারাদেশ

নিখোঁজ পথশিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে কীর্তনখোলা নদীতে পড়ে নিখোঁজ হওয়ার ২ দিন পর পথশিশু সাথীর (১২) মরদেহ উদ্ধার করেছে সদর নৌ-পুলিশ।

আরও পড়ুন : আন্তর্জাতিক বাজারে সোনার দর পতন

শনিবার (২০ মে) সকাল ৮ টার দিকে নদী বন্দরের লঞ্চ টার্মিনাল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার কর হয়।

নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে নিখোঁজ পথশিশু সাথীর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে নৌ-পুলিশের একটি টিম গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। সকাল থেকে সাথীর খোঁজ নিতে কেউ আসেনি। তার বাবা-মাকে খোঁজার চেষ্টা চলছে।

আরও পড়ুন : বাড়তে পারে তাপমাত্রা

এর আগে বৃহস্পতিবার (১৮ মে) বিকাল ৫ টার দিকে বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে কীর্তনখোলা নদীতে পড়ে নিখোঁজ হয় পথশিশু সাথী।

লঞ্চঘাটের আরেক পথশিশু চাঁদনী জানায়, সে, আসলাম, জনি ও সাথী পন্টুনের পাশে বসেছিল। হঠাৎ করে পেছন থেকে নাইম নামে এক ছেলে এসে সাথী ও আসলামকে ধাক্কা দেয়। এ সময় আসলাম সাঁতার কেটে উঠে আসতে পারলেও সাথী সাঁতার না জানায় ডুবে যায়। তারা নদীতে ঝাঁপ দিয়ে সাথীকে খোঁজার চেষ্টা করলেও তাকে আর পাওয়া যায়নি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা