ছবি : সংগৃহিত
সারাদেশ

উখিয়া আশ্রয়কেন্দ্রে ১০ হাজার মানুষ

ইমরান আল মাহমুদ, উখিয়া : অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা'র সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় ক্ষয়ক্ষতি হ্রাস করতে কক্সবাজারের উখিয়া উপজেলার উপকূল থেকে ১০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে প্রশাসন।

আরও পড়ুন : লক্ষ্মীপুরে কৃষকের পাশে যুবলীগ

শনিবার (১৩ মে) সকাল থেকে জালিয়াপালং ইউনিয়নের সমুদ্রের নিকটবর্তী চরাঞ্চলে বসবাসরত মানুষদের সরিয়ে আনার কার্যক্রম শুরু করা হয়।

সম্ভাব্য অতি ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে রয়েছে সোনারপাড়া, ডেইলপাড়া, চরপাড়া এলাকার উপকূলের মানুষ। তবে স্বেচ্ছায় তারা আশ্রয়কেন্দ্রে চলে আসতে দেখা যায়। তাদের নিরাপদে আশ্রয়কেন্দ্রে পৌঁছে দিতে সার্বক্ষণিক পরিবহন চালু সহ পুলিশ, সিপিপি, রেড ক্রিসেন্ট,স্কাউটস ও স্বেচ্ছাসেবকরা কাজ করতে দেখা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ১০হাজার মানুষকে নিরাপদে আশ্রয়কেন্দ্রে সরিয়ে আনা হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়।

আরও পড়ুন : আশ্রয় কেন্দ্রে প্রায় ২ লক্ষ মানুষ

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব বলেন,"গতকাল শনিবার সারাদিন ও আজ রবিবার সকাল থেকে জালিয়াপালং উপকূলের সোনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডেইলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ উপকূলের আশ্রয়কেন্দ্রসমূহে ১০হাজার মানুষকে সরিয়ে আনা হয়েছে।

সেখানে তাদের শুকনা খাবার, পানি, স্যানিটেশন ব্যবস্থা, মেডিকেল টিম, মোমবাতি, সোলার লাইট, রান্না করা খাবার সহ সবকিছুর ব্যবস্থা রাখা হয়েছে।

আরও পড়ুন : পাওয়ার টিলার চাপায় শিশুর মৃত্যু

ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে উপজেলা টিম সার্বক্ষণিক তদারকি করছে। দুর্যোগের যেকোনো সমস্যা জানাতে সার্বক্ষণিক কন্ট্রোল রুম চালু রাখা হয়েছে।

সবাইকে আবহাওয়া অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের নির্দেশনা মেনে সতর্কতা অবলম্বনের অনুরোধ করছি।"

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা