ছবি : সংগৃহিত
সারাদেশ

পাওয়ার টিলার চাপায় শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলায় ধান ভাঙ্গার পাওয়ার টিলার শ্যালো মেশিনে চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পাওয়ার টিলার চালক মো.ইউনুছ হোসেন (২৬) গুরুতর আহত হন।

আরও পড়ুন : উখিয়ার মানুষ নিরাপদ আশ্রয়ে

নিহত আরমান হোসেন রাসেল (৯) জেলার সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর গ্রামের মনির উদ্দিন বেপারী বাড়ির জসিম উদ্দিনের ছেলে।

শনিবার (১৩ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ৫ নং অর্জুনতলা ইউনিয়নের উত্তর মানিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এসব তথ্য নিশ্চিত করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী।

আরও পড়ুন : সেন্টমার্টিনে ঝড়ছে বৃষ্টি

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার অজুনতলা ইউনিয়নের চর বাতানিয়া এলাকার বাসিন্দা টিপু পাওয়ার টিলার শ্যালো মেশিনে বাড়ি বাড়ি গিয়ে ধান ভাঙ্গিয়ে জীবিকা নির্বাহ করে।

শনিবার বিকেলের দিকে সে উত্তর মানিকপুর এলাকায় ধান ভাঙ্গতে যায়। তখন রাস্তায় কয়েকজন শিশু তার চলন্ত পাওয়ার টিলারের পিছু নেয় এবং একাধিক শিশু পাওয়ার টিলারের পিছনে ধরে ঝুলতে চেষ্টা করে।

আরও পড়ুন : হাতিয়ার সাথে নৌ যোগাযোগ বন্ধ

ওই সময় সে শিশুদের নিবৃত করতে গাড়ির পিছনে থাকালে নিয়ন্ত্রণ হারিয়ে পাওয়ার টিলার উল্টে রাস্তার বাহিরে চলে গেলে রাসেল নামে এক শিশু চাপা পড়ে হয়ে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

ওসি ইকবাল হোসেন পাটোয়ারী আরো বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা