সারাদেশ

অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায় ও যানজট ঠেকাতে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন : ইমরান খানের গ্রেফতার অবৈধ

বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ।

নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়ায় দুই চালককে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এবং ভাড়ার তালিকা প্রদর্শন না করে গাড়ি চলাচল করার জন্য সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আরও পড়ুন : ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান গণমাধ্যমকর্মীদের বলেন, ‘ কোনোভাবেই যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়া যাবে না। যারা নেবে তাঁদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। নিয়মিত মোবাইল কোর্টের মাধ্যমে এমন অভিযান অব্যাহত থাকবে।’

কোন কোন বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখা হবে, এমন প্রশ্নের মাহবুবুর রহমান বলেন, ‘বেশি ভাড়া নেওয়া, গাড়ির রুট পারমিট, গাড়ির ফিটনেস ও কাগজপত্র ঠিক আছে কি-না, যানজট নিরসন এসব বিষয় দেখা হবে।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা