প্রতীকী ছবি
সারাদেশ

পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি : কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে ইব্রাহিম খলিল (৫) ও লামিয়া আক্তার (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : হত্যা মামলায় স্বামী-স্ত্রীর মৃত্যুদণ্ড

বৃহস্পতিবার (১১ মে) দুপুরে উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের উত্তর ফেনুয়া গ্রামের এ ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম খলিল উত্তর ফেনুয়া গ্রামের মো. সোহেলের ছেলে। অন্যদিকে নিহত লামিয়া আক্তার সোহেলের ছোট বোন নাছরিন আক্তারের মেয়ে। তারা দুজন স্থানীয় উত্তর ফেনুয়া হোসাইনীয়া কাওমি মাদরাসার শিশু শ্রেণির শিক্ষার্থী। ইব্রাহিম খলিল সম্পর্কে লামিয়ার মামাতো ভাই।

আরও পড়ুন : গাজীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার

মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হান্নান হিরু জানান, পাশাপাশি বাড়ি ও সমবয়সী হওয়ার কারণে মামাতো ভাই ইব্রাহিম খলিল ও ফুফাতো বোন লামিয়া আক্তার এক সঙ্গে খেলাধুলা করতো। প্রতিদিনের মতো বৃহস্পতিবার দুপুরে তারা বাড়ির পাশের পুকুরে গোসলে গিয়ে পানিতে ডুবে যায়।

পরে দুপুর ১২টার দিকে ইব্রাহিম ও লামিয়ার মরদেহ ভেসে উঠলে স্বজনরা তাদের উদ্ধার করে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে কেন্দ্রে পরীক্ষার্থীর মৃত্যু

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম বলেন, স্থানীয়দের মাধ্যমে দুই শিশুর মৃত্যুর খবর শুনেছি। অভিযোগ না থাকায় স্বজনদের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা