ছবি-সংগৃহীত
সারাদেশ

গাজীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি : গাজীপুরে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে কেন্দ্রে পরীক্ষার্থীর মৃত্যু

বুধবার (১০ মে) সন্ধ্যায় গাজীপুর মহানগরীর পশ্চিম ভূরুলিয়া এলাকা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে তার স্বামী ইসমাইল হোসেন (২৫) পলাতক আছেন।

নিহত গৃহবধু মোসা. নূরী (১৮) কুড়িগ্রামের মুন্সিপাড়া মরাকাটা গ্রামের নূরুল ইসলামের মেয়ে। অন্যদিকে অভিযুক্ত ইসমাইল হোসেন নেত্রকোনার বারহাট্টা থানার মধুপুর গ্রামের আব্দুর রব মিয়ার ছেলে।

আরও পড়ুন : মাকে হত্যায় ছেলের মৃত্যুদণ্ড

নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, ইসমাইল হোসেন তার স্ত্রী নূরীকে নিয়ে গাজীপুরের পশ্চিম ভূরুলিয়া এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন। তিনি স্থানীয় একটি হোটেলে কাজ করেন। কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর ঝগড়া-বিবাদ চলছিল।পারিবারিক কলহের জেরে বুধবার দিনের কোনো এক সময় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন ইসমাইল। এরপর তিনি পালিয়ে যান।

সন্ধ্যা হয়ে গেলেও নূরীকে দেখতে না পেয়ে ডাকাডাকি করেন আশপাশের প্রতিবেশী ভাড়াটিয়ারা। পরে ঘরের দরজা ধাক্কা দিয়ে দেখেন খাটের ওপর নূরীর নিথর দেহ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় মরদেহ উদ্ধার উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পানো হয়।

আরও পড়ুন : স্কুল ছাত্রীকে তুলে নিয়ে কবরস্থানে ধর্ষণ!

গাজীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ বলেন, ঘটনার পর থেকে নিহতের স্বামী ইসমাইল পলাতক। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে সে স্ত্রীকে হত্যা করে পালিয়ে গেছে।

তিনি আরো বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন আছে। নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা