ছবি : সংগৃহিত
সারাদেশ

পুকুরে মাছ ধরতে বাঁধা দেয়ায় মারপিট

গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় জোর করে মাছ ধরার সময় বাঁধা দেয়ায় প্রতিপক্ষের মারপিটে মহিলাসহ ২ ব্যক্তি আহত হয়েছে।

আরও পড়ুন : নারীর সাথে অন্তরঙ্গ সময় কাটাতে চাইলেন মেম্বার

জানা যায়,সুন্দরগঞ্জ উপজেলার হুরাভায়াখাঁ গ্রামের আব্দুস সালাম মন্ডলের পুত্রের ওয়ালিউল ইসলামের সাথে একই গ্রামের ফরহাদ মন্ডল গং-দের জমি নিয়ে এক যুগেরও বেশি সময় ধরে বিজ্ঞ অতিরিক্ত জেলা জজ আদালতে মামলা মোকাদ্দমা চলার এক পর্যায়ে গত ২০০৯ সালের মার্চ মাসের ১১ তারিখে বিজ্ঞ আদালত মামলার রায় ঘোষণা করেন।

এ রায়ের বিরুদ্ধে মহামান্য হাইকোর্ট বিভাগে ১৬৯৪/১০, ১৬৫৯/১০ ও ১৬৯৬/১০ নং সিভিল রিভিশন দায়ের করা হয়। মহামান্য হাইকোর্ট বিভাগ শুনানি শেষে উল্লেখিত ৩টি আপিল মামলা পুনঃরায় বিচারের জন্য নিম্ন আদালতে নথি প্রেরণ করেন। যাহা বিচারাধীন আছে।

বিরোধপূর্ণ জমিতে ও পুকুরে যেন শান্তি ভঙ্গ না হয় সে লক্ষ্যে আব্দুস সালাম মন্ডলের পুত্রে ওয়ালিউল ইসলাম বাদী হয়ে ২০২১ সালে গাইবান্ধায় বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফরহাদ মন্ডল, মুরাদ মন্ডলসহ ৬ জনের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি ১৪৪/১৪৫ ধারায় একটি পিটিশন মামলা দায়ের করেন। যার পিটিশন নং ৪৩৮/২০২১ ।

আরও পড়ুন : স্কুল ছাত্রীকে তুলে নিয়ে কবরস্থানে ধর্ষণ!

বিজ্ঞ অতিরিক্ত জেলা জজ আদালতে নালিশি সম্পত্তি নিয়ে ৩টি সিভিল রিভিশন মামলা মহামান্য হাইকোর্টের আদেশে বিচারের জন্য চলমান থাকায় নালিশি জমিতে শান্তি বজায় রাখার স্বার্থে উভয় পক্ষকে নিজ নিজ দখলকৃত জমিতে শান্তিপূর্ণ ভাবে দখল ভোগ করার নির্দেশ দেয় আদালত।

গত ৮ মার্চ সকাল ৭টার দিকে ফরহাদ মন্ডলের লোকজন আদালতের নির্দেশনা অমান্য করে ওয়ালিউল ইসলাম ও সহিদার রহমান এর ৫২শতক পুকুর থেকে জোর পূর্বক জাল দিয়ে ১৫/১৬ মণ বিভিন্ন জাতের মাছ ধরে নিয়ে যায়।

আরও পড়ুন : মনোনয়নপত্র বৈধ বলার সুযোগ নেই

এ সময় ওয়ালিউল ইসলাম ও তার স্ত্রী আঞ্জুয়ারা বেগম বাঁধা দিতে আসলে প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে আঞ্জুয়ারা ও ওয়ালিউল ইসলামকে মারপিট করে। এতে আঞ্জুয়ারা মারাত্মক ভাবে আহত হন। পরে তাকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা