সারাদেশ

হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে এক যুবক হত্যা মামলায় বাবা ও দুই ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আরও পড়ুন : আরাভ খানকে ফেরানো অসম্ভব নয়

বুধবার (১০ মে) দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- রায়পুর পৌরসভার শিবপুর এলাকার বাসিন্দা আব্দুল মালেক ও তার দুই ছেলে জাহিদুল ইসলাম ও মো. খালেক। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : ৫৫৫ বাংলাদেশিকে জেদ্দা নেওয়া হচ্ছে

লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ছৈয়দ আহম্মদ রায়পুর পৌর শহরের শিবপুর এলাকার শামছুল হক বেপারীর ছেলে। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। ২০১৯ সালের ৭ আগস্ট তিনি বাড়ির পাশের একটি নির্মাণাধীন মসজিদের টাকা উত্তোলন করতে যান। এ টাকা উত্তোলন নিয়ে আসামি জাহিদুল ইসলামের সঙ্গে তার মারামারির ঘটনা ঘটে। এ সময় ছৈয়দ আহম্মদকে হত্যার হুমকি দেন জাহিদুল। পরে স্থানীয়ভাবে ছৈয়দ আহম্মদকে চিকিৎসা দেওয়া হয়।

আরও পড়ুন : ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

এদিকে একই দিন সন্ধ্যায় বাড়ি থেকে বের হলে দণ্ডপ্রাপ্তরা ছৈয়দকে ফের মারধর করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তার মা তাকে উদ্ধার করে নোয়াখালী হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় পরের দিন ছৈয়দের মা রানি বেগম বাদী হয়ে রায়পুর থানায় হত্যা মামলা দায়ের করেন। এতে দণ্ডপ্রাপ্ত আসামিরাসহ ৪ জনের নাম সন্দেহজনকভাবে এজাহারে উল্লেখ করা হয়।

পরে ২০২১ সালের ১৮ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নোয়াখালী জেলা কার্যালয়ের মোহাম্মদ নাজমুল হোসেন তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা