সারাদেশ

জামালপুরে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

শওকত জামান, জামালপুর: জামালপুর শহরে বন্ধুর ছুরিকাঘাতে হাবিল (২৭) নামের এক যুবক খুন হয়েছে।

মঙ্গলবার রাতে জামালপুর শহরের মুকন্দবাড়ি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

নিহত হাবিল শহরের উত্তর কাচারীপাড়ার ইসমাইল হোসেনের ছেলে। সে পেশায় রং মিস্ত্রিরির কাজ করতো।

রাত সাড়ে ১০টায় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ প্রেস ব্রিফিংয়ে জানান, হাবিল ও চাঁন মিয়ে এক সাথে রং মিস্ত্রির কাজ করতো। দুজনের মধ্যে বন্ধুত্ব ছিল। আজ রাত সাড়ে ৭টায় দুজনেই মেথর পট্রিতে মদ খেতে যায়। তুচ্ছ ঘটনায় হাবিল ও চাঁন মিয়ার মধ্যে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে হাবিল চাঁন মিয়ার মা বোনকে নিয় অকথ্য ভাষায় গালিগালজ করে। এতে চাঁন মিয়া ক্ষিপ্ত হয়ে হাবিলকে ছুরিকাঘাত করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত হাবিলকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। ঘটনাস্থল থেকে রক্তমাখা চাকুসহ চাঁন মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

ওসি আরো জানান, এ ঘটনায় নিহত হাবিলের বাবা ইসমাইল হোসেন বাদি হয়ে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা