ছবি : সংগৃহিত
সারাদেশ

বীর মুক্তিযোদ্ধাদের স্বতন্ত্র কবরস্থান

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে সাড়া দিয়ে মহান স্বাধীনতা যুদ্ধে জীবনবাজি রেখে একসঙ্গে পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছি, মৃত্যুর পরও যেন একসঙ্গে থাকতে পারি।’ স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের এমন অন্তিম ইচ্ছার প্রেক্ষিতে প্রায় ২০ বছর আগে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পৌর শহরে স্থাপন করা হয়েছে বীর মুক্তিযোদ্ধাদের স্বতন্ত্র কবরস্থান।

আরও পড়ুন : ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

এখানে গণপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী মিয়া, মুক্তিযুদ্ধের সংগঠক ডাঃ এম এ সোবহান, যুদ্ধকালীন ১১ নং সেক্টরের সাব-সেক্টর কমান্ডার তোফাজ্জল হোসেন চন্নু, পাকহানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ আনোয়ারুল ইসলাম মনজুসহ আরও অনেক বীর মুক্তিযোদ্ধা চিরনিদ্রায় শায়িত আছেন।

জানা গেছে- সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম ডাঃ ক্যাপ্টেন (অবঃ) মুজিবুর রহমান ফকিরের পৃষ্ঠপোষকতায় ২০০৩ সনে এ বীর মুক্তিযোদ্ধা কবরস্থানটি স্থাপন করেন তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার বর্তমানে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানু।

আরও পড়ুন : ইমামকে মারধর করল হাসপাতাল মালিক

উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর শহরে সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন ২৬ শতক খাস জমিতে স্থাপন করা এ কবরস্থান।

শহীদ আনোয়ারুল ইসলাম মনজুর ভাই উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম জানান- এ কবরস্থানটি বাংলাদের মধ্যে বীর মুক্তিযোদ্ধাদের প্রথম স্বতন্ত্র কবরস্থান।

২০০৩ সনে তিনিসহ কয়েকজন এ কবরস্থান নির্মাণকাজের তদারকির দায়িত্বে ছিলেন। তিনি আরও বলেন- মৃত্যুর পর সহযোদ্ধাদের পাশে অন্তিম শয়নে যাওয়ার ইচ্ছা বীর মুক্তিযোদ্ধাদের এক বিরল ভালবাসার উদাহরন। সহযোদ্ধাদের প্রতি এ ভালবাসার দৃষ্টান্ত বর্তমান ও আগামী প্রজন্মের কাছে দেশ প্রেমের প্রেরণা যোগাবে।

আরও পড়ুন : সড়কে একই পরিবারের ৩ জন নিহত

কবরস্থানটির স্বেচ্ছায় পরিচর্যাকারী গৌরীপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোঃ আব্দুল হালিম জানান- একটি সময়ে দেশে কোনো বীর মুক্তিযোদ্ধা বেঁচে থাকবেন না। তখন ভবিষ্যত প্রজন্ম বীর মুক্তিযোদ্ধাদের কবর দেখার জন্য এখানে ভীড় করবে। তাই একে সংরক্ষণ করতে হবে।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নাজিম উদ্দিন জানান- স্বতন্ত্র কবরস্থান হওয়ায় এখানে জাতীয় ও স্থানীয় দিবসসহ বিভিন্ন সময়ে বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনায় কবর জিয়ারত এবং মোনাজাত করা হয়ে থাকে।

আরও পড়ুন : প্রশ্নের উত্তর দিতে না পারায় আত্মহত্যা!

তিনি বলেন- প্রায় ২০ বছর আগে স্থাপিত এ কবরস্থাটির পূর্বপাশে গাইড ওয়াল না থাকায় মাটি পুকুরগর্ভে চলে যাচ্ছে। ঝুঁকিপূর্ণ গাছপালা বাউন্ডারি ওয়ালে হেলে পড়ায় তাতে ফাটল দেখা দিয়েছে। কবরস্থানে প্রবেশের মূল গেইট একদিকে হেলে পড়ায় যেকোন সময় ধ্বসে পড়ার শঙ্কা রয়েছে।

এছাড়া কবর জিয়ারতের সুবিধার্থে কবরস্থানের মাঝখান দিয়ে একটি পাকা রাস্তার ও মাঠে গর্ত ভরাটে মাটি ফেলা প্রয়োজন। এ কবরস্থানটি সংস্কারের জন্য প্রশাসনসহ স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা