প্রতীকী ছবি
সারাদেশ

ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি : ফরিদপুরের সদরে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের খুঁটির টানার সঙ্গে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ইমামকে মারধর করল হাসপাতাল মালিক

সোমবার (১ মে) দুপুর ১২টার দিকে উপজেলার কৈজুরি ইউনিয়নের আকুইন ভাটপাড়া গ্রামের ক্লাব বাজারে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

নিহত যুবকের নাম- যুবরাজ শেখ (২১)। তিনি ওই এলাকার মৃত জাহাঙ্গীর শেখের ছেলে।

কৈজুরি ইউনিয়নের বাসিন্দা নাজিমুদ্দিন লেলিন জানান, দুপুর ১২টার দিকে বাড়ির পেছনে কাজ করতে যান যুবরাজ শেখ। এসময় সেখানে পড়ে থাকা পল্লী বিদ্যুতের খুঁটির টানার সঙ্গে বিদ্যুতায়িত হন যুবরাজ। পরে তাকে উদ্ধার করে ফরিদপুরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : সড়কে একই পরিবারের ৩ জন নিহত

স্থানীয় সূত্রে জানা গেছে, মাসদুয়েক আগে পল্লী বিদ্যুতের পুরোনো খুঁটি পরিবর্তন করে নতুন খুঁটি প্রতিস্থাপন করা হয় যুবরাজের বাড়ির পাশে। কিন্তু খুঁটির সঙ্গে দেওয়া অ্যালুমিনিয়ামের তারের টানা মাটিতে গেড়ে রাখার বদলে পাশের একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়।

এ বিষয়ে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (কারিগরি) এ কে এম আলাউদ্দিন বলেন, ‘যতটুকু জেনেছি, সকালে নিহত ওই ছেলেটি খাম্বার টানা খুলে কাজ করছিলেন। টানা খুলে দেওয়ার কারণে সেটি সঞ্চালন লাইনের সঙ্গে যুক্ত হয়ে যায়। এতে ছেলেটি বিদ্যুতায়িত হয়। এ দুর্ঘটনার কারণে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়ে যায়।’

আরও পড়ুন : প্রশ্নের উত্তর দিতে না পারায় আত্মহত্যা!

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এম এ জলিল বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা