ছবি-সংগৃহীত
সারাদেশ

বাংলাবান্ধা স্থলবন্দর চালু

নিজস্ব প্রতিবেদক: বন্ধ থাকার পর সচল হয়েছে বাংলাবান্ধা স্থলবন্দর। শনিবার (২৯ এপ্রিল) সকাল থেকে স্থলবন্দরটির আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বন্দরটির ইনচার্জ আবুল কালাম আজাদ।

আরও পড়ুন: ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২৩

তিনি বলেন, সাপ্তাহিক ছুটিসহ পবিত্র লাইলাতুল কদর ও ঈদুল ফিতর উপলক্ষ্যে বন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপ, সিঅ্যান্ডএফ এজেন্ট ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে ১০ দিন বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন।

তবে ইমিগ্রেশনের লোক পারাপার অব্যাহত ছিল। আজ সকাল থেকেই বন্দরে গাড়ি প্রবেশ করছে।

আরও পড়ুন: তিউনিসিয়ায় আরও ৪১ মরদেহ উদ্ধার

বাংলাবান্ধা আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন বলেন, পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষ্যে চারদেশীয় স্থলবন্দর (বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল) আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সাপ্তাহিক ছুটিসহ ১০ দিন সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। আজ সকাল থেকে চালু হয়েছে।

বাংলাবান্ধা ইমিগ্রেশন অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষ্যে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বাংলাবান্ধা ইমিগ্রেশনে যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা