সারাদেশ

বিমানবন্দরে সোনাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালান প্রতিরোধে এপিবিএনের চলমান বিশেষ অভিযানে ১ কেজি সোনাসহ মো. রুস্তম আলী (৩৮) নামের একজনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন : ওয়াশিংটনের উদ্দেশে টোকিও ছেড়েছেন

শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৬টায় বিমানবন্দরের টাওয়ার বিল্ডিংয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। তিনি রাজধানীর কেরানীগঞ্জের বাসিন্দা।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, আজ সন্ধ্যা ৬টায় অভিযুক্ত রুস্তম আলীকে বিমানবন্দরের টাওয়ার বিল্ডিংয়ের সামনে ঘোরাঘুরি করা অবস্থায় সাদা পোশাকে দায়িত্বরত এপিবিএনের গোয়েন্দা সদস্যদের সন্দেহ হয়। এসময় তাকে চ্যালেঞ্জ করলে তিনি অপ্রাসঙ্গিক উত্তর দিতে থাকেন। পরে অভিযুক্তকে আটক করে বিমানবন্দরে এপিবিএনের অফিসে নিয়ে আসার পর বিস্তারিত জিজ্ঞাসাবাদে তার কাছে সোনা থাকার বিষয়টি স্বীকার করেন। এসময় তাকে তল্লাশি করা হলে তার সঙ্গে থাকা ব্যাগ থেকে ৬টি গোল্ডবার (ওজন ৬৯৬) এবং ৩৫৫ গ্রাম স্বর্নালংকারসহ মোট ১০৫১ গ্রাম বা এক কেজি ৫১ গ্রাম সোনা উদ্ধার করা হয়। তবে তিনি এ সোনার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন : বিবিসি চেয়ারম্যানের পদত্যাগ!

তিনি আরও বলেন, পবিত্র ঈদ উপলক্ষ্যে কুচক্রী মহলের চোরাচালানের চেষ্টা নস্যাৎ করার জন্য চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে আসছে এপিবিএন। এপ্রিল মাসব্যাপী পরিচালিত এ বিশেষ অভিযানে এখন পর্যন্ত প্রায় ৬ কেজি সোনা, মোবাইল ফোন, মদ, কসমেটিকস এবং বিপুল পরিমাণ অন্যান্য শুল্কযোগ্য পণ্য আটক করা হয় এবং বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা