সারাদেশ

ঈশ্বরগঞ্জকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবো 

ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)সংবাদদাতা : ঈশ্বরগঞ্জকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলার কথা বলেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহসভাপতি ও ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ হাসান তূর্ণ।

আরও পড়ুন : ১০৫ কোটি টাকার আইসের চালান জব্দ

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ১৫৩, ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী মাসুদ হাসান তূর্ণ।

বুধবার(২৬ এপ্রিল)দুপুরে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে স্মার্ট ও উন্নত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চায়। মনোনয়ন পাওয়ার পর যদি নির্বাচিত হতে পারি তাহলে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঈশ্বরগঞ্জকে একটি মাদকমুক্ত, উন্নত ও স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবো।

তিনি আরও বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা প্রণয়ন করেছে সরকার। স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটি এর চারটি মূলস্তম্ভ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাশ্রয়ী, টেকসই, বুদ্ধিদীপ্ত, জ্ঞানভিত্তিক, প্রযুক্তিনির্ভর, উন্নত অর্থনীতির স্মার্ট বাংলাদেশ। মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে ঈশ্বরগঞ্জকে 'স্মার্ট ঈশ্বরগঞ্জ' হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।

সভায় সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফা হানিফ বলেন,এই আসনটিতে প্রার্থী পরিবর্তন দরকার। দরকার নতুন মুখ। সে হিসেবে বেশ কয়েকজন প্রার্থী নিজেদের যোগ্যতা প্রমাণের জন্য মাঠে নেমেছেন। তরুণ, মেধাবী, বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হিসেবে ইতিমধ্যে মাসুদ হাসান তূর্ণ এই আসনে এলাকার মানুষের কাছে সাড়া ফেলেছেন।'

আরও পড়ুন : পটুয়াখালীতে বিস্ফোরণে নিহত ১

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, 'ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভিপি রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক পলাশ গুণ, যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফা হানিফ,উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রবি প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা