ছবি-সংগৃহীত
সারাদেশ

দিনাজপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ২

জেলা প্রতিনিধি : দিনাজপুরের সদরে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

আরও পড়ুন : মনুষ্যবিহীন রুশ ট্যাংক ব্যবহার শুরু

বুধবার (২৬ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার চুনিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দিনাজপুর ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা তানজিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতারা হলেন- দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার এলোয়ারী ইউনিয়নের ভূমি অফিসের তহসিলদার বাবুল হোসেন (৫৫) ও কম্পিউটার অপারেটর সোহান (২৮)। তারা সম্পর্কে মামা-ভাগিনা।

আরও পড়ুন : হজ নিবন্ধনের সময় বাড়ছে না

শশরা ইউনিয়ন পরিষদের সদস্য আনাফ হোসেন বলেন, দুজন মোটরসাইকেলে অফিসে যাচ্ছিলেন। এ সময় দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তহসিলদার বাবুল হোসেন ও তার ভাগিনা কম্পিউটার অপারেটর সোহান মারা যান। খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়।

আরও পড়ুন : ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ

তিনি আরও বলেন, এ সময় রাস্তার দুপাশে কয়েকশ যানবাহন আটকা পড়ে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক করেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা