সারাদেশ

বোয়ালমারীতে স্কুল সভাপতিকে কুপিয়ে জখম 

কামরুল সিকদার, বোয়ালমারী (প্রতিনিধি) : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদীতে অবস্থিত কাদিরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. দেলোয়ার হোসেনকে (৪০) কুপিয়ে জখমের ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : শেখ হাসিনা-কিশিদা শীর্ষ বৈঠক সন্ধ্যায়

উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী বাজারে মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেল ৪টা থেকে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার কয়েক হাজার লোক অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দেলোয়ার হোসেনের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাদিরদী কলেজের অধ্যক্ষ মো নুরুজ্জামান মোল্যা, ভাইস প্রিন্সিপাল রঞ্জন কুমার ব্যানার্জি, সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাফিউল আলম মিন্টু, মধুখালি উপজেলার জাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম বাচ্চু, কাদিরদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার দাস, সাতৈর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল হালিম শেখ, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক
শাফিউল্লাহ শাফি, সাতৈর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আফসার শেখ, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ফরিদপুর জেলার প্রচার সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।

প্রসঙ্গত উল্লেখ্য, বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী গ্রামের মৃত সাদেক শেখের ছেলে মো. দেলোয়ার হোসেন শুক্রবার (২০ এপ্রিল) রাত ১০টার দিকে কাদিরদী বাজারে অবস্থান করছিলেন। তিনি স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী, কয়েকজন ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে ঈদ উপলক্ষে কুশলাদি বিনিময় শেষে বাড়ির দিকে রওনা হন।

আরও পড়ুন : মনুষ্যবিহীন রুশ ট্যাংক ব্যবহার শুরু

এ সময় আসামিরা পূর্বপরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে দেলোয়ারের গতিরোধ করে তার ওপর দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। মুহূর্তের মধ্যে দেলোয়ারকে কুপিয়ে-পিটিয়ে পালিয়ে যায় আসামিরা।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় দেলোয়ারকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন : ফের তাপপ্রবাহের পূর্বাভাস

ওই ঘটনায় রবিবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে আহতের চাচাতো ভাই আব্দুল কুদ্দুস শেখ (৬৪) বাদী হয়ে বোয়ালমারী থানায় মামলা দায়ের করেন। মামলায় ১৯ জনকে আসামি করা হয়েছে এবং অজ্ঞাত আরো ১০-১২ জনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর এ পর্যন্ত ৩ জন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন ১৬ নম্বর আসামি রিয়েল বিশ্বাস (১৯), ১৭ নম্বর আসামি রিফাত বিশ্বাস (১৮) ও ১৮ নম্বর আসামি আজগর শেখ (২৫)।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা