ছবি: সংগৃহীত
সারাদেশ

ট্রেনে কাটা পড়ে নিহত ১

নিজস্ব প্রতিবেদক : জয়পুরহাট জেলার আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন

মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল ৬ টার দিকে আক্কেলপুর স্টেশনের হাস্তাবসন্তপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।

আরও পড়ুন : বিশ্বে আরও ২৮৯ প্রাণহানি

নিহত জালাল উদ্দিন (৪২) বগুড়ার সোনাতলা পৌর এলাকার আব্দুল কাদেরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে লুঙ্গি ও গেঞ্জি পরা এক ব্যক্তি হাস্তাবসন্তপুর রেলগেটে এসে মোহাম্মদ আলী নামক এক দোকানদারের কাছে গিয়ে কখন ট্রেন আসবে তা জানতে চান। দোকানদার ব্যস্ত থাকায় তার কথার উত্তর দেননি।

আরও পড়ুন : নাইক্ষংছড়িতে স্বর্ণের ১৬বার উদ্ধার

কিছুক্ষণ পর তিনি দোকান থেকে ১০-১৫ গজ উত্তর দিকে গিয়ে রেললাইনের পাশে বসে পড়েন। এ সময় ঢাকা থেকে আসা চিলাহাটিগামী ঈদ স্পেশাল-১৫ ট্রেনটি ধীরগতিতে আক্কেলপুর রেলস্টেশনের দিকে যাচ্ছিল। ট্রেনটির ৪ টি বগি যাওয়ার পর ঐ ব্যক্তি রেললাইনে মাথা পেতে দেন। মুহূর্তেই তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।

দোকানদার মোহাম্মদ আলী জানান, ঐ ব্যক্তি সকালে রেলগেটে ঘোরাঘুরি করছিলেন। কখন ট্রেন আসবে তা আমাকে জিজ্ঞাসাও করছিলেন। ব্যস্ততার কারণে তার কথার জবাব দেইনি।

আরও পড়ুন : টহল বাড়িয়েছে ফায়ার সার্ভিস

আধা ঘণ্টা পর দেখি ২ নম্বর লাইনের পাশে লোকটি বসে রয়েছেন। এ সময় একটি ট্রেন স্টেশনে ঢুকছিল। ট্রেনটির ৪ টি বগি যাওয়ার পর লোকটি রেললাইনে মাথা পেতে দিয়ে আত্মহত্যা করেন।

আক্কেলপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার হাসিবুল হাসান জানান, নিহত ব্যক্তির কোমড়ে পাওয়া মুঠোফোন থেকে কল করে পরিচয় নিশ্চিত হয়েছি।

আরও পড়ুন : টুঙ্গিপাড়ায় যাবেন রাষ্ট্রপতি

নিহতের চাচাতো ভাই আরিফ মুঠোফোনে জানান, জালাল উদ্দিন মানসিক ভারসাম্যহীন ছিলেন। ঈদের ৩ দিন আগে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি। এর আগেও কয়েকবার নিখোঁজ ছিলেন। কিছুদিন পর আবার বাড়িতে ফিরেছিলেন।

সান্তাহার রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন জানান, আক্কেলপুর রেলস্টেশনের হাস্তাবসন্তপুর রেলগেটে এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা