সারাদেশ

ফ্রি হাটে ঈদের কেনাকাটা 

ঈশ্বরগঞ্জ(প্রতিনিধি) : ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর ঈদের আনন্দকে বাড়িয়ে দেয় নতুন পোশাক। তাই ঈদে নতুন পোশাকের আনন্দই আলাদা। ঈদের সময় যতই ঘনিয়ে আসছে ততই মানুষের ভিড় বাড়ছে মার্কেটগুলোতে। তবে সমাজের যারা কর্মহীন কিংবা নিম্নআয়ের মানুষ, তাদের কাছে ঈদে নতুন পোশাক অনেকটাই দুষ্প্রাপ্য ব্যাপার। তবে অন্যদের মতো অসহায় এসব মানুষও যেন আনন্দে ঈদ করতে পারে সেজন্য ঈদের ফ্রি হাটের আয়োজন করেছে মুক্তির বন্ধন ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

আরও পড়ুন : ৬ দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দর

বুধবার(১৯ এপ্রিল) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অসহায় পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ও তাদের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমী এ আয়োজন করে সংগঠনটি। এদিন উপজেলার আঠারোবাড়ি ইউনিয়নের আঠারবাড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে ৭ শতাধিক কর্মহীন ও অসহায় নিম্নআয়ের মানুষ পেয়েছেন নতুন জামা, শাড়ি, লুঙ্গিসহ ঈদসামগ্রী। বিনিময়ে দিতে হয়নি কোনো টাকা।

সরজমিনে ফ্রি হাটের স্টল ঘুরে ঘুরে দেখা গেছে, ছয়টি স্টলে সারি সারি সাজানো রয়েছে ঈদ সামগ্রী। বিক্রেতা হিসেবে দাঁড়িয়ে আছেন স্বেচ্ছাসেবীরা। ক্রেতা অসহায় মানুষ।সারি সারি স্টল সাজানো শাড়ি, লুঙ্গি ও বাচ্চাদের বাহারি পোশাকে। সাজনো হয়েছে অনেকটা শপিং সেন্টারের মতো। সঙ্গে ছিল কসমেটিকস পণ্য, মেহেদি, চাল, সেমাই, চিনি, তেলসহ নানা রকমের ঈদসামগ্রী। নারী, পুরুষ ও শিশুদের জন্য ছিল আলাদা পোশাক। নিজেদের প্রয়োজন মতো স্টলগুলো থেকে বিনামূল্যেই সেগুলো নিতে পারছেন সবাই। এতে খুবই খুশি ওই এলাকার নিম্নবিত্তরা। ঈদে নতুন জামা পেয়ে উচ্ছ্বসিত শিশুরাও। ফ্রি হাটে ঈদের কেনাকাটায় অংশ নেন শারীরিক প্রতিবন্ধী, ভিক্ষুকসহ অসহায় ৭ শতাধিক পরিবার।

আঠারবাড়ি গ্রামের হুইলচেয়ার আসা প্রতিবন্ধী কামাল বলেন, 'মাগনা যে ঈদের মার্কেট করা যায় এটা কোনোদিন জানতাম না। মুক্তির বন্ধন ফাউন্ডেশন মাগনা দিল ঈদের মার্কেট। ঈদের মার্কেট ও কেনাকাটা লইয়া আর চিন্তা করন লাগবো না।'

দক্ষিণ বনগাঁও গ্রামের সাদিয়া বলেন, আব্বার কাছে টাকা চাইছিলাম মার্কেট করার লাগি,কিন্তু আব্বার কাছে টাকা নাই। তারা আমাকে ঈদের মার্কেট করে দিছে, আমি খুব খুশি।

আরও পড়ুন : শেখ হাসিনাই আমাদের শেষ ভরসা

এদিন বেলা ১১টা থেকে শুরু হয়ে দিনব্যাপী চলে এই হাটের কার্যক্রম। ময়মনসিংহ জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান এই কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন।

মুক্তির বন্ধন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক শাহনাজ পারভিন,হাবিবুল বাশার সুমন, ও আব্দুস সামাদ ঝুমন জানান, বরাবরের মতো এ বছরও ঈদের আগ মুহূর্তে ঈদ উপহার দিতে পেরে তারাও আনন্দিত। বিত্তবানদের সহযোগিতায় চলছে এই উদ্যোগ। যার ধারাবাহিকতা বজায় রাখতে চান তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন বলেন, যুব সমাজের এমন উদ্যোগ আমাদেরকে আশান্বিত করে। তাদের এমন মানবিক কার্যক্রম আগামী দিনে নিজেদের আরও সমৃদ্ধ করবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের উৎসাহিত করা হচ্ছে।

আরও পড়ুন : রামগড়ে ভারতীয় ঔষধ জব্দ

জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান বলেন, অসহায় মানুষের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন মুক্তির বন্ধন ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। এ ধরণের কার্যক্রমে পূর্ণ সমর্থন ও সহযোগিতা থাকবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা