সারাদেশ

রামগড়ে ভারতীয় ঔষধ জব্দ

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : খাগড়াছড়ির রামগড়ে রাজস্ব ফাঁকি দিয়ে ভারত সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে নিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) রামগড় ব্যাটালিয়ন।

আরও পড়ুন : ঈদে মানুষের কাছে যাওয়ার নির্দেশ

মঙ্গলবার (১৮ এপ্রিল) মধ্যরাতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ রামগড় বিওপির একটি টহল দল কর্তৃক অভিযান চালিয়ে এসব ঔষধ জব্দ করা হয়। তবে উক্ত ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সূত্র জানায়, ওই দিন রাত আনুমানিক ১০টার দিকে রামগড় বিওপির একটি টহল দল কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২২১৫/৬-আরবি হতে আনুমানিক ৮০ গজ বাংলাদেশের অভ্যন্তরে থানাঘাট নামক স্থানে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফাঁদ পেতে থাকে। তথ্যানুযায়ী ভারতের দিক হতে চোরাকারবারীরা মালামাল নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকাবারীরা মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়।

আরও পড়ুন : ঢাকায় মৃদু তাপপ্রবাহ

এসময় তল্লাশী চালিয়ে সেখান থেকে MONTAS- ১৫১০ পাতা, SARIDON- ১৩১০ পাতা, VIGORE-৫৪৫ পাতা, DEROBIN- ২০০ পিস, DUVADILAN- ৯০ পাতা, K-BIND- ৮০ পিস, CYSTONE- ৬০ পিস, GARDENAL- ৫০ পিস, SEROFLOS- ১৪ পিস, GRIFILS- ১০ পিস ও NICODUCE- ১০ পিস জব্দ করে বিজিবি।

জানা গেছে, জব্দকৃত ঔষধের বাজারমূল্য আট লক্ষ চুরানব্বই হাজার নয়শত উনআশি টাকা।

আরও পড়ুন : মার্কেট পাহারায় থাকবে আ. লীগের কর্মীরা

যে কোন মূল্যে সীমান্তে অবৈধ চোরাচালান প্রতিরোধ করা হবে জানিয়ে রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম বলেন, পবিত্র ঈদ-উল ফিতরকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে চোরাকারবারিরা। এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখছে বিজিবি। ৪৩ বিজিবি অধিনস্ত সীমান্ত সুরক্ষায় বিজিবিরি নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা