ছবি: সংগৃহীত
সারাদেশ

কুমিল্লায় বাস চাপায় নিহত ২

জেলা প্রতিনিধি : কুমিল্লার বুড়িচং উপজেলায় নিউ জনতা নামের একটি বাসের চাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : রাজাকারদের তালিকা তৈরি করা হবে

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার ক্যান্টনমেন্ট ডিজিএফআই অফিসের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বুড়িচং উপজেলার শরিফপুর এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে আব্দুল বাতেন (৩২) এবং ময়নামতি বিনন্দিয়ারচর এলাকার ভাড়াটিয়া ও বরুড়া উপজেলার পোমতলা এলাকার মোখলেস মিয়ার ছেলে মিজানুর রহমান (৩৪)।

আরও পড়ুন : শ্লীলতাহানির অভিযোগে খাগড়াছড়িতে আটক ১

বিষয়টি নিশ্চিত করে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সোমবার দুপুরে কোম্পানিগঞ্জের দিকে যাচ্ছিল নিউ জনতা বাসটি।

ক্যান্টনমেন্ট ডিজিএফআই অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে বাসটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ২ মোটরসাইকেল আরোহী নিহত হন।

আরও পড়ুন : কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২

এ ঘটনার পর বাসচালক এবং সহযোগী পালিয়ে যান। বাসটিকে জব্দ করে থানায় আনা হয়েছে।

সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা