সারাদেশ

মোংলা বন্দরে আমদানি নিষিদ্ধ ৪ কন্টেইনার পোস্তদানা জব্দ 

নিজস্ব প্রতিনিধি:

মোংলা (বাগেরহাট): মিথ্যা ঘোষণা দিয়ে মোংলা বন্দরে আনা আমদানি নিষিদ্ধ চার কন্টেইনার পোস্তদানা জব্দ করেছে কাস্টমস হাউস।

গোপন সংবাদ এবং কাস্টমসের গোয়েন্দা রিপোর্ট অনুসারে বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে কাস্টমস কর্তৃপক্ষ মোংলা বন্দরের ২ নম্বর কন্টেইনার ইয়ার্ডে থাকা চারটি কন্টেইনার আমদানিকারকের প্রতিনিধি, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, শিপিং এজেন্টের প্রতিনিধি, বাগেরহাট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি এবং মোংলা বন্দরের প্রতিনিধিদের উপস্থিতিতে ওই কন্টেইনারগুলো খোলা হয়। এ সময় দেখা যায়, সেগুলোর মধ্যে ঘোষণা বর্হিভূত পণ্য আনা হয়েছে। ২০ ফুট দৈর্ঘ্যের ওই চারটি কন্টেইনারে ফুটবল, টেনিস বল ও স্নো-স্প্রে আনার ঘোষণা ছিল আমদানিকারক প্রতিষ্ঠানের। আমদানিকারকের ঘোষণায় প্রতিটি কন্টেইনারে পণ্যের ওজন দেওয়া ছিল পাঁচ টন আর সেখানে প্রতিটি কন্টেইনারের ওজন ছিল ১৭ থেকে ২০ মেট্রিকটন।

ঘোষণার সঙ্গে ওজনের মিল না থাকায় সন্দেহ হয় কাস্টমস কর্তৃপক্ষের। এরপর সংশ্লিষ্ট সবার উপস্থিতিতে কন্টেইনার চারটি খোলা হয়। খোলা মাত্র বের হয়ে আসে ঘোষণা বর্হিভূত নিষিদ্ধ আমদানী পণ্য পোস্তদানা। কন্টেইনারে আনা প্রতিটি বস্তায় ২৫ কেজি করে পোস্তদানা রয়েছে। পরীক্ষা-নিরীক্ষণ চলায় কত বস্তা পোস্তাাদান রয়েছে এবং এর দাম কত তা জানাতে পারেনি কাস্টমস কর্তৃপক্ষ।

মোংলা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার মো. সামসুল আরেফিন খান বলেন, কাস্টমস কর্তৃপক্ষের কাছে গোপন সংবাদ ছিল যে, কিছু দুষ্কৃতকারী রাতের আঁধারে কন্টেইনারের সিল ভেঙে অন্য মালামালের সঙ্গে এসব অবৈধ পণ্য পাচার করবেন। এজন্য জাহাজ থেকে কন্টেইনার নামার পর সেখানে কাস্টমসের নিরাপত্তা জোর করা হয়। অভিযানে বন্দর কর্তৃপক্ষও যথেষ্ট সহায়তা করেন। মিথ্যা ঘোষণা দিয়ে ঢাকার সোয়ারিঘাট এলাকার মেসার্স তাজ ট্রেডার্স ও চকবাজারের আয়েশা ট্রেডার্স এসব পণ্য আমদানি করেছে। কন্টেইনার খোলার সময় নিধার্রণ করে তাদের চিঠি দেওয়ার পাশাপাশি ফোনে উপস্থিত থাকতে বলা হলেও তারা উপস্থিত হননি।

এ পণ্য নিয়ে এখন পরীক্ষা চলছে। এটি শেষ হলে কাস্টমস আইনে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে পণ্যগুলো বাজেয়াপ্তসহ জড়িতদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হতে পারে বলেও জানান তিনি।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা