গণপরিবহনে স্বাস্থ্যবিধি না মানা ও ভাড়া বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন
সারাদেশ

গণপরিবহনে স্বাস্থ্যবিধি না মানা ও ভাড়া বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি:

বোয়ালমারী (ফরিদপুর): গণপরিবহনে স্বাস্থ্যবিধি না মানা ও অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে ফরিদপুরের বোয়ালমারীতে মানববন্ধন করেছে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদশ (ক্যাব) উপজেলা শাখা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টায় স্থানীয় চৌরাস্তায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা ক্যাবের সভাপতি মহবত জান চৌধুরী, সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুর, প্রচার সম্পাদক জাহাঙ্গীর হাসান, সাংবাদিক আমীর চারু প্রমুখ।

বক্তারা বলেন, করোনার জন্য ৬০ শতাংশ বাড়ানো হলেও গণপরিবহনে এরও বেশি হারে ভাড়া আদায় করা হচ্ছে, কিন্তু মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। ঠাসাঠাসি করে ও দাঁড়িয়ে যাত্রী বহন করা হয়। এসব বিষয় নিয়ে যাত্রী এবং বাস কনডাক্টরের মধ্যে অহরহ অপ্রীতিকর ঘটনা ঘটছে। অতিরিক্ত ভাড়া কমিয়ে আগের ভাড়া নির্ধারণের দাবি জানান তারা।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

দেশের ​উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে...

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ১ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর রোডে একটি বেকারি...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র শোভাযাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্র...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

১৮ স্কুলের অংশগ্রহণে গ্লেনরিচ আন্তঃস্কুল ফুটবল সমাপ্ত

রাজধানীর ১৮টি স্কুলের অংশগ্রহণে সম্প্রতি গ্লেনরিচ...

রাজশাহীতে ১৫০ সুবিধাবঞ্চিত কিশোরী পেল স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী

রাজশাহী নগরীর ১৫টি ওয়ার্ডের ১৫০ জন সুবিধাবঞ্চিত কি...

ঢাবিতে ওবিই কারিকুলাম বিষয়ক কর্মশালা

ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরে...

আফগানদের বিপক্ষে সিরিজ খেলবে না স্কটল্যান্ড

তালেবান শাসনামলে আফগানিস্তানে নারী ও কন্যাশিশুদের মানবাধিকার পরিস্থিতির চরম অ...

কুলাউড়ায় গাছের সাথে বাঁধা তরুণীর মৃতদেহ উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের পাঁচ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা