ছবি-সংগৃহীত
সারাদেশ

সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় চোতেন মাতুব্বর নিমাই (৩২) নামে এক রাখাইন যুবক নিহত হয়েছেন।

আরও পড়ুন : কোটি টাকার হেরোইন ও ইয়াবা উদ্ধার

বুধবার (১২ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার সেরাজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এসময় তার সঙ্গে থাকা থয়ং চিং নামের আরও একজন গুরুতর আহত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে।

নিহত চোতেন কুয়াকাটা পৌরসভার মংথেপাড়ার লোমান মাতুব্বরের ছেলে। আহত থয়ং চিং ধুলাসার ইউনিয়নের বৌলতলী পাড়া গ্রামের থিয়েটার চাচানের ছেলে।

আরও পড়ুন : অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

স্থানীয় সূত্রে জানা যায়, ওই দুইজন মোটরসাইকেল যোগে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। এসময় বেপরোয়া গতির কারণে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চোতেন নিহত হন। পরে থয়ং চিংকে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠান।

আরও পড়ুন : নোয়াখালীতে ভিটিতে পড়ে ছিল লাশ

মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ আছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা