ছবি: সংগৃহীত
সারাদেশ

ঘর থেকে ডেকে যুবককে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: পিরোজপুরের কাউখালিতে জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১২ এপ্রিল) রাতে উপজেলার শিয়ালকাঠির মহসিন চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাসিব বয়াতি (২৬) উপজেলার শিয়ালকাঠি গ্রামের ইউনুছ বয়াতির ছেলে।

আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনা, নিহত ৪

হাসিবের মা জানান, স্থানীয় প্রতিপক্ষদের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার সন্ধ্যায় ইফতারের পর ঘর থেকে হাসিবকে প্রতিপক্ষের ১০ থেকে ১৫ জন লোক ডেকে নিয়ে যান। কিছুক্ষণ পর হাসিবের চিৎকার শুনে তিনি এগিয়ে গিয়ে দেখেন বাড়ির পাশের বাগানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তাকে উদ্ধার করে ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : মিয়ানমারে বিমান হামলায় নিহত বেড়ে ১৩৩

রাজাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। যেহেতু ঘটনাটি কাউখালিতে হয়েছে তাই এ ঘটনায় আইনি ব্যবস্থা কাউখালি থানা গ্রহণ করবে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা