সারাদেশ

বাঁশের খুঁটিতে পিডিবির বিদ্যুৎ লাইন!

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ): বাঁশের খুঁটি ভেঙ্গে তার পড়ে আছে ধানক্ষেতে। কোথাও খুঁটি হেলে আছে, বাতাস এলে ভেঙ্গে যাবে এমন অবস্থা। প্রাণহানির শঙ্কা নিয়ে এ ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইনের নিচে প্রতিদিন কৃষিকাজ করেন স্থানীয় কৃষকরা।

আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র

প্রায় ৬ বছর ধরে বাঁশের খুঁটি ব্যবহার করে জোড়াতালি দিয়ে চলছে গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহের কাজ। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শালিহর গ্রামের পিচঢালা গ্রামীণ সড়কে নয়াপাড়া থেকে নিমতলী এলাকায় পিডিবির বিদ্যুৎ সঞ্চালন লাইনের চিত্র এটি।

স্থানীয় শহীদ মিয়া (৬০) জানান- নয়াপাড়া জামে মসজিদ সংলগ্ন পিডিবির খুঁটি থেকে নিমতলী বাজার এলাকা পর্যন্ত প্রায় এক কিলোমিটার এ বিদ্যুৎ লাইনে ব্যবহার করা হয়েছে বাঁশের খুঁটি।

১৮০টি মিটার রয়েছে এ লাইনে। প্রায় ৬ বছর আগে এ লাইনটি স্থাপন করা হলেও অদ্যবধি পর্যন্ত এতে সিমেন্টের খুঁটি দেয়া হয়নি। সংশ্লিষ্ট পিডিবি কর্তৃপক্ষের নিকট বারবার সিমেন্টের খুঁটি স্থাপনের দাবি করা হলে এক্ষেত্রে টাকা দাবি করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

স্থানীয় নূর মোহাম্মদ লিটন (৩২) জানান, এ ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইনের নিচে ফসলের মাঠে স্থানীয় কৃষকদের প্রাণহানির শঙ্কা নিয়ে কৃষিকাজ কাজ করতে হয়। এরমধ্যে কয়েকজন দুর্ঘটনার শিকার হয়েছেন। রাস্তায় চলাচলাকারী পথচারীরা থাকেন আতঙ্কে। ঝড়-বৃষ্টির সময় মূল খুঁটি থেকে লাইন কেটে দেয়া হয়। এসময় দুর্ভোগে পোহাতে হয়
গ্রাহকদের।

তিনি আরও বলেন, এ বিদ্যুৎ লাইনের সংস্কারের বিষয়ে স্থানীয় পিডিবি কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহন করেনা। বাঁশের খুটি ভেঙ্গে গেলে গ্রামবাসী নিজ উদ্যোগে তা পরিবর্তন করেন। এভাবে ঝুঁকিপূর্ণ এ লাইনে বিদ্যুৎ ব্যবহার করে আসছেন তারা।

উপজেলা আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান জানান, প্রকল্পের মাধ্যমে এ উপজেলায় বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটি স্থাপন ও সংস্কারের কাজ চলছে। শালীহর এলাকায় পিডিবির বিদ্যুৎ সঞ্চালন লাইনটির অধিকাংশ খুঁটি স্থাপন ও সংস্কার হয়েছে। বাকী ঝুঁকিপূর্ণ লাইন প্রকল্পের মাধ্যমে সংস্কার করা হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা