ছবি: সংগৃহীত
সারাদেশ

সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি : দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দরে ট্রাক ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রশান্ত রায় নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে গোলাগুলি, নিহত ৫

মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল ৭ টার দিকে চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর কলেজমোড় বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রশান্ত রায় (১৫) উপজেলার আলোকডিহি ইউনিয়নের ক্ষেনপাড়ার শ্যামল রায়ের ছেলে। সে আলোকডিহি জেবি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। প্রশান্ত সকালে বাইসাইকেল চালিয়ে প্রাইভেট পড়তে যাচ্ছিল।

আরও পড়ুন : বিশ্বে আরও ১৪৮ মৃত্যু

দশমাইল হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ননী গোপাল জানান, মহাসড়কে দিনাজপুরগামী দ্রুতগতির একটি মালবাহী ট্রাক ইছামতি কলেজ মোড় বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা স্কুলছাত্র প্রশান্ত রায়ের বাইসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে সে নিহত হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ রেখেছিলেন উৎসুক জনতা। পরে উপজেলা নির্বাহী অফিসার, চিরিরবন্দর থানা ও দশমাইল হাইওয়ে পুলিশের একটি দল দ্রুত উৎসুক জনতাকে রাস্তা থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা