সারাদেশ

পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়াতে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : চীনকে পাল্টা হুঁশিয়ারি তাইওয়ানের

শুক্রবার (৭ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের পশ্চিম বড়দেইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারিহা আক্তার (৩) উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের পশ্চিম বড়দেইল গ্রামের ইউসুফের মেয়ে।

আরও পড়ুন : বিশ্বব্যাপী কমেছে প্রাণহানি

স্থানীয় সূত্রে জানা যায়, বাচ্চাটির মা প্রবাসে থাকায় সে তাহার নানার বাড়িতে নানুর সাথে থাকত। শুক্রবার দুপুরের দিকে পরিবারের সদস্যদের অজান্তে নানার বাড়ির পার্শ্ববর্তী পুকুরে একা গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায় সে। পরিবারের লোকজন অনেকক্ষণ না দেখে তাকে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে পুকুরের পানিতে ফারিহাকে ভাসতে দেখে তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।

হাতিয়া থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। তবে এ বিষয়ে নিহতের পরিবার থানায় কোনো অভিযোগ করেনি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি নিয়ে মরদেহ ময়না তদন্ত ছাড়া দাফন করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা