ছবি: সংগৃহীত
সারাদেশ

পদ্মা সেতুতে উল্টে গেল অ্যাম্বুলেন্স 

জেলা প্রতিনিধি : পদ্মা সেতুর মাওয়া প্রান্তে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ঢাকাগামী অ্যাম্বুলেন্স উল্টে চালকসহ ২ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : বান্দরবানে গোলাগুলিতে নিহত ৮

শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে পৌনে ৫ টার দিকে মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়ায় সেতুর ঢাল ও টোল প্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত হয়েছেন অ্যাম্বুলেন্স চালক আলমগীর হোসেন (৩৫) ও সহযোগী রিপন (২৮)।

আরও পড়ুন : বাসচাপায় পথচারীর মৃত্যু

তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত আলমগীর হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রিপন শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পদ্মা সেতুর উত্তর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন জানান, বিকেল পৌনে ৫ টার দিকে সেতু পার হয়ে মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়ায় সেতুর ঢাল ও টোল প্লাজার মাঝামাঝি স্থানে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পড়ে উল্টে যায়।

আরও পড়ুন : ফেনীর ৮ সদস্য গ্রেফতার

দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সের চালক আলমগীর হোসেন ও সহযোগী রিপন আহত হন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা