সারাদেশ

নোয়াখালীতে ৩ ডাকাত গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীল সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ৩টি চাপাতি ও দুটি পাইপ জব্দ করে পুলিশ।

আরও পড়ুন: উলিপুরে রমজানের উপহার-খাদ্য সামগ্রী বিতরণ

গ্রেফতারকৃতরা হলো, নোয়াখালী পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের ছিদ্দিক উল্যাহ মাষ্টার বাড়ির মো.জসিম উদ্দিনের ছেলে মো. বেলাল হোসেন রতন (২৩) একই বাড়ির মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো.কাজী নুরুল হুদা (২৬) ও সেনবাগ উপজেলার দক্ষিণ গরুকাটা গ্রামের হাজী হারিজ মিয়ার বাড়ির মো.মফিজুর রহমানের ছেলে মো.আলম ওরফে আমির (২৮)।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে,গতকাল সোমবার গভীর রাতে উপজেলার ১০ নং অশ্বদিয়া ইউনিয়নের নিরঞ্জনপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। তিনি বলেন, গতকাল সোমবার রাতে কয়েকজন ডাকাত বিভিন্ন জায়গা থেকে এসে ডাকাতির উদ্দেশ্যে সদর উপজেলার ১০ নং অশ্বদিয়া ইউনিয়নের নিরঞ্জনপুর এলাকায় সংঘবদ্ধ হয় বলে জানতে পারে পুলিশ। তাৎক্ষণিক সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০/১২ জন ডাকাত দৌঁড়ে পালানোর চেস্টা করলে পুলিশ ৩ ডাকাতকে গ্রেফতার করে।

আরও পড়ুন: নোয়াখালীতে ভুয়া ডাক্তারকে জরিমানা

এসপি আরো জানায়, এ ঘটনায় মামলা নেওয় হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা