ছবি: সংগৃহীত
সারাদেশ

পেটের ভেতর ইয়াবার বিস্ফোরণে মৃত্যু

সান নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফে বিস্ফোরণে মাসুদ রানা প্রকাশ ইদ্রিস পাটোয়ারী (৩০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। পেটের ভেতর ইয়াবার পোটলা বিস্ফোরণে মৃত্যু হয়েছে বলে অভিযোগ।

আরও পড়ুন : চট্টগ্রামে যুবকের লাশ উদ্ধার

সোমবার (৩ এপ্রিল) রাত ৯টার দিকে টেকনাফ সাবরাং ইউনিয়নের ২নং ওয়ার্ডের আলীর ডেইলের একটি ভাড়া বাসা থেকে মৃতদেহটি উদ্ধার করেছে পুলিশ।

নিহত মাসুদ রানা রাজবাড়ী জেলার আলীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত মান্নান বেপারীর ছেলে।

আরও পড়ুন : সব পুড়ে বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে

ভাড়া বাসার মালিক বজনশীল স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ৩ বছর আগে টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মাঝের পাড়া এলাকার অটোরিক্সা চালক মো. আজিজকে তারা এ ঘরটি ভাড়া দেন। উক্ত ঘরে মাসুদ রানা প্রকাশ ইদ্রিস পাটোয়ারী নামের ওই যুবক মাঝে মধ্যে আসা-যাওয়া করতো। সবর্শেষ সোমবার রাত ৯টার দিকে তার ভাড়া বাসায় আসে। সে জানতে পারে ওই যুবক পেটের ভেতর ইয়াবা বহন করার কারণে পেটে ইয়াবার পোটলা বিস্ফোরণ ঘটলে ওই যুবকের মৃত্যু হয় বলে তিনি জানায়।

আরও পড়ুন : উলিপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম বলেন, এ ঘটনার খবর পেয়ে পুলিশের মৃতদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা