ছবি : সংগৃহিত
সারাদেশ

ইউপিডিএফের বিক্ষোভ মিছিল ও গাড়ি ভাংচুর

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ( ইউপিডিএফ) এর সক্রিয় সদস্য প্রকাশ্যে চাঁদাবাজি করতে গিয়ে জনতার গণপিটুনিতে আহত কর্মীর মৃত্যুার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন : হিলিতে ৪ সেমাই কারখানাকে জরিমানা

সোমবার (৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার জামতল এলাকায় ইউপিডিএফ সর্মথিত পিসিপি, গণতান্ত্রিক যুব ফোরাম, হিল উইমেন্স ফেডারেশনের ৫০/৬০ জন নেতাকর্মী হঠাৎ বিক্ষোভ মিছিল বের করেন।

এ সময় বিক্ষোভকারীরা একটি অটোরিক্সা ভাঙচুর করে এবং চালক ও ভিডিপি সদস্য মো. শাহাবুল ইসলাম (৪৫) কে মারধর করে। মিছিল শেষে আগামী ৫ এপ্রিল (বুধবার) আধাবেলা ৫ উপজেলা রামগড়,গুইমারা,মাটিরাংগা,মানিকছড়ি,লক্ষ্মীছড়ি ও চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধের ডাক দেন ইউপিডিএফের উপজেলা পোস্ট পরিচালক অংশি মারমা।

আরও পড়ুন : ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালকের মৃত্যু

বিক্ষোভ শেষে মানিকছড়ি উপজেলা ইউপিডিএফ (মূল) দলের পোস্ট পরিচালক অংশি মারমা বাঙালি কর্তৃক ইপিডিএফ (মূল) দলের কালেক্টর হ্লাচিংমং মারমা (উষা) কে হত্যার বিচার ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। পরে পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে বিক্ষোভকারীরা দ্রুত পালিয়ে যায়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা