সারাদেশ

বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি : উপকূলীয় জেলা ঝালকাঠির কাঠালিয়ায় বিষখালী নদীর তীরে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৮

বুধবার (২৯ মার্চ) উপজেলা পরিষদের সামনের সড়কে বেলা ১১টা থেকে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচীতে ভুক্তভোগী এলাকাবাসী, বীরমুক্তিযোদ্ধা, সামাজিক আন্দোলনের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণীপেশার তিন শতাধিক নারী পুরুষ এতে অংশ নেন।

আরও পড়ুন : বেকারের সংখ্যা ২৬ লাখ

মানববন্ধনে বক্তব্য দেন বীরমুক্তিযোদ্ধা মো.গিয়াসউদ্দিন বাচ্চু সিকদার, সাংবাদিক মো.শফিকুল ইসলাম রাসেল, কাঠালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মনির হোসেন খান, সামাজিক আন্দোলন উপজেলা শাখার সভাপতি অমিত হাসান তুহিন, ব্যবসায়ী মোঃ মানিক খান ও শিক্ষক নাসিম মীরবহর প্রমূখ।

বক্তরা বলেন, বেড়িবাঁধ না থাকায় স্বাভাবিক জোয়ারে উপজেলা পরিষদসহ নদী তীরবর্তী কমপক্ষে ১৫টি গ্রামের নিম্মাঞ্চল দুই থেকে তিন ফুট উচ্চতায় প্লাবিত হয়। ব্যাপক ফসলহানিসহ রাস্তাঘাট তলিয়ে যায়। জল-জলোচ্ছাসে এখনাকার মানুষের জীবন বিপন্ন। তাই দ্রুত স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান তারা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা