সারাদেশ

পানিতে ডুবে প্রাণ গেল মামা-ভাগনের

জেলা প্রতিবেদেক : পিরোজপুরের ভান্ডারিয়ায় খালের পানিতে ডুবে মামা-ভাগনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ভূমি উন্নয়ন কর শতভাগ অনলাইনে

বুধবার (২৯ মার্চ) দুপুরে তেলাখালী ইউনিয়নের বর্ডার ব্রিজ খালে এ ঘটনা ঘটে।

নিহতরা হল- ভান্ডারিয়া উপজেলার তেলিখালী গ্রামের ইসমাইল হাওলাদারের ছেলে নুর মোহাম্মদ (১১) এবং ঢাকার উত্তর বাড্ডা এলাকার ওসমান গণির ছেলে মো. হাসিবুল (১০)। তারা সম্পর্কে মামা ও ভাগনে।

আরও পড়ুন : বেকারের সংখ্যা ২৬ লাখ

নিহতদের আত্মীয় মিনারা বেগম বলেন, ভান্ডারিয়া উপজেলার তেলিখালী গ্রামে নানা বাড়িতে কয়েক দিন আগে ঢাকা থেকে বেড়াতে আসে হাসিবুল। আজ দুপুরে হাসিবুল তার মামা নুর মোহাম্মদের সঙ্গে গোসল করার জন্য বর্ডার ব্রিজ খালে যায়। অনেক সময় পরও বাড়িতে না আসায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি করার পর খালের পাড়ে ঘাটের পানির নিচ থেকে তাদের দুইজনকে উদ্ধার করে। পরে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. অমিত তাদের মৃত ঘোষণা করেন।

ভান্ডারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা