সারাদেশ

উখিয়ায় গভীররাতে পাচার হচ্ছে বনের কাঠ!

ইমরান আল মাহমুদ, উখিয়া: উখিয়ায় প্রতিনিয়ত পাচার হচ্ছে বনের কাঠ। বনবিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দৌরাত্ম বেড়েছে কাঠ পাচারকারীদের।

আরও পড়ুন: বিভিন্ন জায়গায় বৃষ্টির পূর্বাভাস

এ যেনো এক অবৈধ কাঠ পাচারের মহোৎসবে মেতেছে একটি প্রভাবশালী চক্র। গভীররাতে পাচার করছে বন্যপ্রজাতির বিভিন্ন রকমের কাঠ। ফলে দিন দিন ধ্বংস হচ্ছে বনাঞ্চল। হারিয়ে যাচ্ছে সবুজায়ন ও জীববৈচিত্র্যের পূর্বের চিত্র। হুমকির মুখে বন্যপ্রাণীরা প্রতিনিয়ত নাভিশ্বাস ফেলছে। কিন্তু তাতেও মন গলেনা অবৈধ কাঠ ব্যবসায়ী ও পাচারকারীদের।

কিন্তু চোরের দশদিন গৃহস্থের একদিন-এ প্রবাদটি সত্যি অর্থে সবসময় প্রমাণিত হয়। অবৈধভাবে কাঠ পাচারের খবরে গভীররাতে মাঠে নামে প্রশাসন ও বনবিভাগ। বুধবার (২৯ মার্চ) দিবাগত রাতে উখিয়া ও নাইক্ষ্যংছড়ি দুই উপজেলার সীমানাবর্তী পাতাবাড়ী এলাকায় টহল বৃদ্ধি করে বর্ডার গার্ড বাংলাদেশ কক্সবাজার ব্যাটালিয়ন(৩৪ বিজিবি) ও উখিয়া রেঞ্জের বনবিভাগের কর্মকর্তারা।

আরও পড়ুন: স্কুলছাত্রীর লাশ নিয়ে সড়ক অবরোধ

গভীররাতে অবস্থানের পর রাত দুইটার দিকে আসে গোল কাঠবোঝাই একটি ডাম্পার। বনবিভাগ ও টহলরত বিজিবি সদস্যরা অস্থায়ী তল্লাশি চৌকি বসিয়ে তল্লাশি করলে এক পর্যায়ে উপস্থিতি টের পেয়ে ডাম্পার চালক পালিয়ে যায়। পরে জব্দ করা হয় ডাম্পারভর্তি গোলকাঠ।

এ বিষয়ে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, আজ গভীররাতে পাতাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে গোলকাঠ ভর্তি একটি ডাম্পার জব্দ করা হয়েছে। কাঠসহ ডাম্পার রেঞ্জ কার্যালয় হেফাজতে রয়েছে। তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। বনবিভাগের নিয়মিত অভিযান ও টহল অব্যাহত থাকবে।

অভিযানে উখিয়া সদর বিট কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান, ভালুকিয়া বিট কর্মকর্তা সৈয়দ আলম সহ বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা