ছবি: সংগৃহীত
সারাদেশ

স্কুলছাত্রীর লাশ নিয়ে সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার : যশোর জেলার ঝিকরগাছায় ইভটিজিংয়ের শিকার অনি রায় (১৩) নামে স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। এ ঘটনায় তার মরদেহ নিয়ে প্রতিবাদ মিছিল ও সড়ক অবরোধ করেছে গ্রামবাসী ও সহপাঠীরা।

আরও পড়ুন : পরকীয়ার বলি রূপপুর প্রকল্পের গাড়িচালক

মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে ময়নাতদন্তের পর হাসপাতাল থেকে মরদেহ নিয়ে যশোর-বেনাপোল মহাসড়কে এ অবরোধ করা হয়।

অনি রায় ঝিকরগাছা পৌর সদরের মিস্ত্রিপাড়ার প্রবাসী গৌতম রায়ের মেয়ে । সে ঝিকরগাছা বিএম হাইস্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

আরও পড়ুন : স্বামীকে হত্যায় স্ত্রীর যাবজ্জীবন

এর আগে গত সোমবার (২৭ মার্চ) স্কুল থেকে ফিরে সে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।

অনি রায়ের পরিবার জানিয়েছে, ইভটিজিংয়ের শিকার হয়ে সে আত্মহত্যা করেছে।

আরও পড়ুন : জাহাঙ্গীরের মেয়র ইস্যুতে রায় বৃহস্পতিবার

অনি রায়ের ভাই অর্ঘ্য রায় বলেন, প্রতিদিনের মতো তার বোন স্কুলে কোচিংয়ের জন্য গিয়েছিল। ফিরে এসে কাউকে কিছু না বলেই নিজের ঘরে গলায় শাড়ি প্যাঁচিয়ে আত্মহত্যা করে। পরে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

তিনি জানান, অনি স্কুল থেকে ফেরার পথে কিছু বখাটে তাকে উত্ত্যক্ত করত। ফেরার পথে কয়েকজন তার পিছু নিয়েছিল। হাসপাতালে নেওয়ার পর অর্ঘ্যর সাথে তিন যুবকের ঝগড়া বাধে। ঐ তিন যুবকই অনি রায়কে উত্ত্যক্ত করত। তাদের মধ্যে একজন হাসপাতাল রোড এলাকার জামাল ফার্মেসির মালিকের ছেলে সাকিব।

আরও পড়ুন : এক্সপ্রেসওয়েতে ১০ ঘণ্টায় ১৯৬ মামলা

এ বিষয়ে ঝিকরগাছা বিএম হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ বলেন, অনি খুবই ভাল মেয়ে। সে খেলাধুলার কারণে পরিচিত মুখ ছিল। অনি স্কুলে কোচিং করতে এসেছিল। স্কুল থেকে সে স্বাভাবিকভাবে বের হয়েছে। এরপর বাসায় ফিরে আত্মহত্যা করে।

তিনি আরও বলেন, পথে কি হয়েছে সেটি এখনও জানা যায়নি। তবে উত্ত্যক্তের অভিযোগে সন্দেহভাজন যে নামগুলো পাওয়া গেছে সেগুলো প্রশাসনকে জানানো হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করছে। স্কুল কর্তৃপক্ষও সর্বাত্মক সহযোগিতা করছে। ফলে অনির মৃত্যুর পেছনে যাই থাকুক তা বের হয়ে আসবে।

আরও পড়ুন : সেহরি খেতে উঠে দেখল ছেলের লাশ

এছাড়া অনির মৃত্যুর ঘটনায় যারা জড়িত তাদের চিহ্নিত ও শাস্তির দাবিতে বুধবার (২৯ মার্চ) স্কুলের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হবে।

ঝিকরগাছা থানার কর্তব্যরত কর্মকর্তা (এএসআই) রুমা রায় বলেন, মঙ্গলবার অনি রায়ের মরদেহের ময়নাতদন্ত হয়েছে। নিহতের ভাই একটি অপমৃত্যু মামলা করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনা তদন্ত করছে।

আরও পড়ুন : হ্যান্ড টলি ভেঙ্গে চালকের মৃত্যু

তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের খুঁজে বের করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা