ছবি: সংগৃহীত
সারাদেশ

সড়ক দুর্ঘটনায় দম্পতি নিহত

নিজস্ব প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় স্যালো ইঞ্জিনচালিত যাত্রীবাহী ভ্যান ও মাছ বোঝাই পিকআপ ভ্যানের সংঘর্ষে এক দম্পতি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

আরও পড়ুন : সংক্রমণ ও প্রাণহানিতে শীর্ষে রাশিয়া

মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ৬ টার দিকে উপজেলার মোবারকগঞ্জ চিনিকলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঝিনাইদহ সদরের বিষয়খালী গ্রামের ছাবদার আলী ও তার স্ত্রী পারভীনা বেগম। আহত হয়েছেন তাদের মেয়ে সাথী খাতুন, তাদের নাতী ও ভ্যানচালক করিম। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন : প্রাণহানিতে শীর্ষে জাপান

কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইকবাল কবির বলেন, সকালে ভ্যানযোগে মেয়ে ও নাতীকে নিয়ে যশোরে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে ছাবদার আলী তার স্ত্রীকে নিয়ে রওনা দেন।

পথিমধ্যে কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ চিনিকলের সামনে পৌঁছালে পেছন থেকে আসা মাছ বোঝাই পিকআপ ভ্যান যাত্রীবাহী ঐ ভ্যানটিকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই নিহত হন পারভীনা।

আরও পড়ুন : পার্লামেন্টে কালো কাপড়ে সোনিয়া গান্ধী

তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় তার স্বামী ছাবদার আলী, মেয়ে সাথী, নাতী ও ভ্যানচালক করিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ছাবদার আলীকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা