ছবি : সংগৃহিত
সারাদেশ

পানছড়িতে বিদ্যালয়ের ভবন উদ্বোধন

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পূজগাংমুখ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪র্থ তলা ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন : ভালুকায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

সোমবার (২৭ মার্চ) দুপুর ১২টার দিকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে নির্মিত পূজগাংমুখ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪র্থ তলা ভবনের শুভ উদ্বোধন করেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক ট্রাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

প্রতিবছরের ন্যায় এবারও ২০২৩ সালে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীন বরণ, বার্ষিক ক্রীড়া ও অবসরপ্রাপ্ত শিক্ষক মন্ডলীর বিদায় সংবর্ধনা সহ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও বার্ষিক বনভোজনের আয়োজন করেছিল বিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক ট্রাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) সাংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

উদ্বোধনের শুরুতে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন পানছড়ি উপজেলা আওয়ামী লীগ, পূজগাংমুখ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি, উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পানছড়ি উপজেলা শাখা।

এ সময় কালাচাঁদ চাকমার সভাপতিত্বে ও পূজগাং মুখ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুলতান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, প্রতিষ্ঠান প্রধান ইন্দ্র লাল চাকমা বার্ষিক ক্রীড়া, নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীরা সেজেছিল নানান সাজে। নাচে আর গানে মুখরিত করে রেখেছিল পুরো বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ। শিক্ষার্থীরা পরিবেশন করে দৃষ্টিনন্দন নৃত্য।

আরও পড়ুন : সন্ত্রাসী দিয়ে জমি দখলের সময় আটক ১০

অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পানছড়ি উপজেলায় এসেছিলেন। উনার হাত ধরেই পাহাড়ে এখন বইছে শান্তির সুবাতাস। ম্মার্ট বাংলাদেশ গড়তে তিনি চান মেধাভিত্তিক প্রজন্ম। তাই সবাইকে শিক্ষায় মনযোগী হতে হবে। ভবিষ্যত প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিনত করতে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব প্রমুখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা