ছবি: সংগৃহীত
সারাদেশ

কার্ডধারীদের চিনি না দেয়ার অভিযোগ

জেলা প্রতিনিধি : টিসিবির চিনি পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন কার্ডধারীরা। ফলে রমজান মাসে বাজারে বেশি দামে চিনি কিনতে বাধ্য হচ্ছেন তারা।

আরও পড়ুন : শতাধিক মোটরসাইকেল চুরি, উদ্ধার ২৪

সংশ্লিষ্টরা জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলায় মার্চ মাসে প্রায় সাড়ে ৪৫ হাজার কেজি চিনি বরাদ্দ পাওয়া গেছে। মাসের প্রথম সপ্তাহেই তা বিতরণ হয়ে গেছে।

টিসিবির তথ্য অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জে টিসিবি পণ্য পাচ্ছেন ১ লাখ ৩০ হাজার ৩২৩ জন। এর মধ্যে সদর উপজেলায় ৪১ হাজার ৫৬১ জন, শিবগঞ্জ উপজেলায় ৪৫ হাজার ৪২০ জন, গোমস্তাপুর উপজেলায় ৩২ হাজার ৪৪৮ জন, নাচোল উপজেলায় ১৩ হাজার ১৪৮ জন ও ভোলাহাট উপজেলায় ৬ হাজার ৭৪৬ জন।

আরও পড়ুন : জান্তাবিরোধী প্রতিরোধ চূর্ণ করার অঙ্গীকার

উপকারভোগী পরিবারগুলো ২২০ টাকা মূল্যে ২ লিটার তেল, ১৪০ টাকা মূল্যে ২ কেজি মশুর ডাল, ৫০ টাকা মূল্যে ১ কেজি ছোলা ও ৬০ টাকা মূল্যে ১ কেজি চিনি কিনতে পারবেন। যথাযথ নিয়ম মেনেই তারা ৪৭০ টাকার বিনিময়ে চিনিসহ টিসিবির অনান্য সব পণ্য পাচ্ছিলেন। রমজান মাসে টিসিবিতে ৪১০ টাকায় চিনি ছাড়া অন্যান্য পণ্যগুলো পাচ্ছেন। তাদের চিনি দিতে না পারায় ৬০ টাকা কম রাখছেন সংশ্লিষ্টরা।

শনিবার (২৫ মার্চ) রমজান মাস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২ নং, ১০ নং, ১১ নং থেকে ১৪ নং ওয়ার্ড, শিবগঞ্জ ও নাচোল পৌরসভা, সদর উপজেলার নারানপুর ইউনিয়ন ও দেবিনগর ইউনিয়ন, শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নে চিনি ছাড়া ২ লিটার সোয়াবিন তেল, ১ কেজি মশুর ডাল, ১ কেজি ছোলা ৪১০ টাকায় নায্য মূল্যে বিক্রি করা হয়েছে।

আরও পড়ুন : ভিজিট নিয়ে রোগী দেখবেন চিকিৎসকরা

একজন টিসিবি কার্ডধারী রেজাউল ইসলাম জানান, টিসিবি থেকে ৭০ টাকা কেজি দরে চিনি দেওয়া হতো। এখন চিনি দেওয়া হচ্ছে না। যারা বিতরণ করছেন তারাও কোন কিছু বলতে পারছেন না।

তিনি আরও জানান, বাজারে ১০৫ টাকার ওপরে চিনির কেজি। রমজানে শরবতসহ অন্যান্য কাজে চিনির প্রয়োজনের তাগিদে ২৫০ গ্রাম চিনি কিনি। বেশি করে কেনার ইচ্ছা থাকলেও, অর্থিক সঙ্কটে চিনি কিনতে পারিনা।

আরও পড়ুন : জনযুদ্ধ দিয়ে স্বাধীনতা অর্জন করেছি

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ জানান, এ পর্যন্ত জেলায় ৯৯ হাজার ৩২৪ জনকে টিসিবির পণ্য দেওয়া হয়েছে। এর মধ্যে ১ কেজি পরিমাণ চিনিসহ টিসিবির পণ্য পেয়েছেন ৪৫ হাজার ৮০১ জন এবং চিনি ছাড়া পণ্য পেয়েছেন ৫৩ হাজার ৫২৩ জন।

রাজশাহী আঞ্চলিক টিসিবির কার্যালয় থেকে বলা হয়েছে, চিনি সঙ্কট থাকায় টিসিবিতে চিনি দেওয়া হচ্ছে না।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা