সারাদেশ

ইউপি মেম্বারের ভাইয়ের বাড়িতে চোরাই মোটরসাইকেল

কামরুল সিকদার (প্রতিনিধি) : ফরিদপুরের বোয়ালমারীতে আ'লীগ নেতা, সাবেক ইউপি মেম্বারের ভাইয়ের বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তিনটি চোরাই মোটরসাইকেল এবং বিভিন্ন মোটরসাইকেলের যন্ত্রাংশ উদ্ধার করেছে। এছাড়া আরো একটি মোটরসাইকেল জনৈক সাংবাদিকের সহায়তায় একটি গ্যারেজ থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় ওই ইউপি মেম্বার এবং তার ভাইসহ তিনজনে অপর তিনটি চোরাই মোটরসাইকেল নিয়ে সটকে পড়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন : নওগাঁয় গণহত্যার দেয়াল পত্রিকা উৎসব অনুষ্ঠিত

থানা ও বিভিন্ন সূত্রে জানা যায়, মধুখালি উপজেলার বাগাট ইউনিয়নের উলুকান্দা-ঘোপঘাট গ্রামের বিপ্লব কুমার দে'র চুরি যাওয়া একটি মোটরসাইকেল বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের অমৃতনগর গ্রামের শহিদুল ব্যবহার করছেন বলে বিপ্লব জানতে পারেন। শহিদুল পেশায় একজন ইলেকট্রিশিয়ান এবং নির্মাণ শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক।

শনিবার (২৫ মার্চ) দুপুরে জনৈক ব্যক্তি শহিদুলকে ফোনে তার অবস্থান জানতে চাইলে তিনি নতুন বাসস্ট্যান্ডের নিকটের একটি গ্যারেজে যেতে বলেন। এ সময় শহিদুলের নিকট বিপ্লবের চুরি যাওয়া মোটরসাইকেলটি পাওয়া যায়। মোটরসাইকেলের ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি জানান মোটরসাইকেলটি অমৃতনগর গ্রামের সাবেক ইউপি মেম্বার মফিজুর রহমানের নিকট থেকে তিনি নিয়েছেন। মফিজুর বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং ওই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

আরও পড়ুন : পাইপগানসহ ২ ছিনতাইকারী গ্রেফতার

বিষয়টি চুরি যাওয়া মোটরসাইকেলের মালিক বিপ্লব বৈদ্য সাথে সাথেই বোয়ালমারী থানা পুলিশকে জানান। বোয়ালমারী থানা পুলিশের একটি টিম মফিজুর রহমান এবং তার ভাই সোহেলের বাড়ি তল্লাশি করে। এ সময় সোহেলের বাড়ি থেকে ৩টি চোরাই মোটরসাইকেল এবং মোটরসাইকেলের যন্ত্রাংশ উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সাবেক মেম্বার মফিজুর রহমান, তার ভাই সোহেল এবং একই গ্রামের শহিদুল আরো তিনটি চোরাই মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় বলে পুলিশের সহকারী উপ-পরিদর্শক মো. শফিউদ্দিন জানান।

এ বিষয়ে আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য মফিজুর রহমান মোবাইলে বলেন, মোটরসাইকেলগুলো আমার কিংবা আমার ভাইয়ের বাড়ি থেকে উদ্ধার করা হয়নি। ওগুলো পার্শ্ববর্তী মোস্তাক, লিটনের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে বোয়ালমারী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শফিউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক আ. লতিফ মণ্ডলের নেতৃত্বে অভিযান পরিচালনা করে গুনবহা ইউনিয়নের সাবেক মেম্বার মফিজুর রহমানের ভাই সোহেলের বাড়ি থেকে ৩টি চোরাই মোটরসাইকেল এবং কিছু যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। অপরটি একটি গ্যারেজে থেকে উদ্ধার করা হয়েছে। মফিজুর, সোহেল, শহিদুল পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো তিনটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেছে। তিনি আরো বলেন, সাবেক মেম্বার মফিজুর রহমান গাড়ি চোর চক্রের মূল হোতা। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন : নোয়াখালীতে মহান স্বাধীনতা দিবস

এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, চোরাই মোটরসাইকেল উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে। যাদের বাড়ি থেকে মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে তাদের আটকের চেষ্টা চলছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা