সংগৃহীত
সারাদেশ

হাঁসের খামার থেকে ‘অজগর’ উদ্ধার

জেলা প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলা উপজেলায় হাঁসের খামার থেকে ১৫ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সাপটির ওজন প্রায় ১৬ কেজি।

আরও পড়ুন : গণহত্যার স্বীকৃতি চেয়েছেন প্রধানমন্ত্রী

শুক্রবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের মিজান খলিফার হাঁসের খামার থেকে সাপটি উদ্ধার এবং পরে সন্ধ্যায় বনে অবমুক্ত করা হয়।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো. শামসুল আরেফিন বলেন, ‘উপজেলার সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের মিজান খলিফার হাঁসের খামারে ঢুকে অজগর সাপটি দুটি হাঁস খেয়ে ফেলে। পরিবারের লোকজন বিষয়টি দেখতে পেয়ে বন সুরক্ষা বিষয়ক সিপিজি কমিটির গ্রুপ লিডার খলিলুর রহমানকে জানান। খবর পেয়ে ভিটিআরটি দলের স্থানীয় গ্রুপ লিডার আলম হাওলাদার লোকজন নিয়ে অজগর সাপটি উদ্ধার করে রেঞ্জের ষ্টেশন অফিসে নিয়ে আসে।

আরও পড়ুন : আরাভ খান আটক হওয়ার তথ্য জানা নেই

পরে বনরক্ষীদের উপস্থিতিতে সাপটি বনে ছেড়ে দেওয়া হয় বলেও জনান তিনি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা