সারাদেশ

মহাসড়কে চেকপোস্ট বসাতে পারবে না বাসমালিক সমিতি

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল : বরিশাল মেট্রোপলিটন এলাকায় লাইসেন্সপ্রাপ্ত থ্রি-হুইলার জেলার সড়কে চলাচল করতে পারবে না। আবার জেলায় লাইসেন্সপ্রাপ্ত থ্রি-হুইলার মেট্রোপলিটন এলাকার সড়কে প্রবেশ করতে পারবে না বলে সিদ্ধান্ত দিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। একইসঙ্গে বাসমালিক সমিতি সড়কে চেকপোস্ট বসাবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে বিএমপির উপ-কমিশনার (ট্রাফিক) জাকির হোসেন মজুমদারের কার্যালয়ে বরিশাল, পটুয়াখালী, বরগুনা ও ঝালকাঠী জেলা বাসমালিক সমিতি এবং থ্রি-হুইলার মালিক-শ্রমিক সংগঠনের নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

উপ-কমিশনার জাকির হোসেন মজুমদার বলেন, সভায় বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় থ্রি-হুইলার যানবাহন চলাচলে বাসমালিকদের বাধা দেওয়ার বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেন দুইপক্ষ। সভায় সিদ্ধান্ত হয়, মেট্রোর থ্রি-হুইলার জেলার মহাসড়কে এবং জেলার থ্রি-হুইলার মেট্রো এলাকায় প্রবেশ করছে কি-না, সে বিষয়টির দেখভাল করবে পুলিশের ট্রাফিক বিভাগ। কোনো ব্যক্তি বা সংগঠনের কেউ আইন হাতে তুলে নিতে পারবেন না। যদি কেউ আইন নিজের হাতে তুলে নেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখিত এলাকায় থ্রি-হুইলার চলাচলে বাধা কিংবা চালক-শ্রমিকদের মারধর যেন কেউ না করেন, তারও নির্দেশনা দেওয়া হয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে চেকপোস্টের নামে থ্রি-হুইলার চালকদের মারধর ও যাত্রীদের লাঞ্ছিত করে আসছিলেন বরিশাল-পটুয়াখালী বাসমালিক সমিতির নেতারা। এ নিয়ে প্রায়ই টেম্পো শ্রমিক ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছিলো। সর্বশেষ গত শুক্রবার (৭ আগস্ট) ভোর ৫টার দিকে ঢাকা থেকে আসা লঞ্চযাত্রীদের নিয়ে তিনটি মাহিন্দ্রা বাকেরগঞ্জ ও নলছিটির উদ্দেশ্যে রওনা হয়। ওই তিনটি মাহিন্দ্রা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে যাওয়ার পথে মালিক সমিতির চেকপোস্টে থাকা লোকজন তাদের গতিরোধ করেন। মহাসড়কে যাত্রী পরিবহনের ‘অপরাধে’ মাহিন্দ্রা চালক লাবলু, মনোয়ার ও নূরুকে মারধরসহ যাত্রী থাকাবস্থায় তিনটি মাহিন্দ্রার সামনের গ্লাস ভাঙচুর করা হয়। বাসমালিকরা এ বিষয়ে উল্টো মাহিন্দ্রা চালকদের বিরুদ্ধে অভিযোগ আনেন যে, তারা দুইজন বাসমালিককে কুপিয়ে জখম করেছেন। এরপর আড়াই ঘন্টা বাস চলাচল বন্ধ রাখেন। তবে পুলিশের তদন্ত প্রতিবেদনে বাস মালিক সমিতির অভিযোগ মিথ্যা এবং তাদের চেকপোস্টটি অবৈধ প্রমাণিত হওয়ায় তা সরিয়ে ফেলার নির্দেশ প্রদান করে বিএমপির ট্রাফিক বিভাগ।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

দেশের ​উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে...

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ১ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর রোডে একটি বেকারি...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র শোভাযাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্র...

১৮ স্কুলের অংশগ্রহণে গ্লেনরিচ আন্তঃস্কুল ফুটবল সমাপ্ত

রাজধানীর ১৮টি স্কুলের অংশগ্রহণে সম্প্রতি গ্লেনরিচ...

শ্রমিক বেশে পতিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোঃ...

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ...

রাজশাহীতে ১৫০ সুবিধাবঞ্চিত কিশোরী পেল স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী

রাজশাহী নগরীর ১৫টি ওয়ার্ডের ১৫০ জন সুবিধাবঞ্চিত কি...

ঢাবিতে ওবিই কারিকুলাম বিষয়ক কর্মশালা

ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা