সারাদেশ

মুন্সীগঞ্জ সদর ও গজারিয়াকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষনা

মো. নাজির হোসেন (মুন্সীগঞ্জ) : মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করা হয়েছে।

আরও পড়ুন: কমলো হজের খরচ

বুধবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে গনভবন থেকে ভার্চুয়ালী মুজিববর্ষের উপহারের ঘর হন্তান্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় তিনি দেশের ৭ টি জেলা ও ১৫৯ টি উপজেলার মতোই মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলাকে ‘ক’ শ্রেনীর ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষনা করেন।

এদিন প্রধানমন্ত্রী সারা দেশের (চতুর্থ) পর্যায়ে ৩৯ হাজার ৩৬৫ টি ঘর হস্তান্তর উদ্বোধন করেন। এরমধ্যে মুন্সীগঞ্জের ৬ টি উপজেলায় ২১২ টি ঘর হস্তান্তর করা হয়। সদর উপজেলায় ৭৫ টি, গজারিয়ায় ১৭ টি, টঙ্গীবাড়িতে ২৬ টি, সিরাজদীখানে ১২ টি, শ্রীনগরে ৩৭ টি ও লৌহজং উপজেলায় ৪৫ টি।

এদিকে, প্রধানমন্ত্রীর ভার্চুয়ালী অনুষ্ঠানে সংযুক্ত থেকে সদর উপজেলা পরিষদ কার্যালয়ের অডিটোরিয়ামে ঘরের চাবি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ এনামুল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. কামরুল ইসলাম খান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোনায়েম সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আনিছ উজ্জামান আনিছ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মো. আল জুনায়েদ প্রমুখ।

আরও পড়ুন: ঈদে ৯ জোড়া বিশেষ ট্রেন চলবে

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হাছিবুর রহমান। এতে সদরের ভূমি ও গৃহ পাওয়া ভুক্তভোগীরা আনন্দ উল্লাসে মেতে উঠেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা