সংগৃহীত
সারাদেশ

নাটোরে যুবককে গুলি করে হত্যা

জেলা প্রতিনিধি : নাটোরের সদর উপজেলায় দুর্বৃত্তের গুলিতে ফরহাদ খন্দকার (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

আরও পড়ুন : কমলো হজের খরচ

মঙ্গলবার (২১ মার্চ) দিবাগত রাতে উপজেলার হয়বতপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফরহাদ খন্দকার সদর উপজেলার একই এলাকার মসলুর উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল সকালে ফরহাদ কাজ করার জন্য বাড়ি থেকে বের হন। রাতে বাড়িতে না ফেরায় বিভিন্ন এলাকায় খোঁজখবর করেন তার স্বজনরা। এক পর্যায়ে ফরহাদের স্ত্রী লুৎফুন্নাহার বাড়ির পাশের স্কুলের শহিদ মিনারের পাশে ফরহাদের লাশ পড়ে থাকতে দেখেন। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন। বুধবার ভোরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

আরও পড়ুন : বাজারে পণ্যের ঘাটতি নেই

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ ফরহাদকে গুলি করে পালিয়ে গেছে।

নাটোর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার শারমিন মাহমুদা লেনি জানান, এই হত্যাকাণ্ডের পেছনে কোনো পরকীয়ার বিষয় রয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

রাজশাহী থেকে সিআইডির ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শনের পর লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হবে বলেও জানায় পুলিশ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা