সারাদেশ

গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে যৌতুকের জন্য এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী মমিনুল হক পলাতক রয়েছেন।

আরও পড়ুন: আরাভ খান গ্রেফতার হননি

নিহত গৃহবধূর নাম বিবি কুলসুম আখি (২২)। সে ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের শাহ আকবর ফকির বাড়ির মোহাম্মদ ইউনুস ওরফে দুলালের মেয়ে।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুর ১টার দিকে পুলিশ এই মরদেহ উদ্ধার করে। এর আগে, একই দিন সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের দায়েম উল্যাহ মৌলভী বাড়িতে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: মাদারীপুরে ২৩ জনের ফাঁসি

নিহতের পিতা দুলাল অভিযোগ করে বলেন, প্রায় আড়াই বছর আগে পারিবারিক ভাবে কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের দায়েম উল্যাহ মৌলভী বাড়ির মমিনুল হকের সাথে তার মেয়ের বিয়ে হয়। এরপর বিভিন্ন সময় শ্বশুরের পরিবারের কাছ থেকে সে দুই লক্ষ টাকা নগদ আদায় করেন। একপর্যায়ে শ্বশুরের পরিবারের কাছে তার টাকার চাওয়ার আবদার বাড়তে থাকে। এ নিয়ে তার সাথে আমাদের দূরত্ব সৃষ্টি হয়। এরপরও সে আমার মেয়েকে টাকার জন্য চাপ সৃষ্টি করত। একপর্যায়ে আমার মেয়ে সাথে তার পারিবারিক কলক দেখা দেয়। শেষ পর্যন্ত যৌতুকের জন্য আমার মেয়েকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখে। আগামীকাল বুধবার সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। অপর এক প্রশ্নের জবাবে এ পুলিশ কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা