সারাদেশ

রফিকুল ইসলাম মাষ্টার স্মৃতি বৃত্তির পুরস্কার বিতরণ

খায়রুল খন্দকার, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতিতে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাষ্টার ফাউন্ডেশনের আয়োজনে বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে

মঙ্গলবার (২১ মার্চ) সকালে উপজেলার নারান্দিয়া টেমু রাম ক্ষেত্র নাথ উচ্চ বিদ্যালয়ে মাঠে এই বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাষ্টার ফাউন্ডশনের সভাপতি আরিফুল ইসলাম আরিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেনের সঞ্চালনায় উদ্ভোদক হিসাবে উপস্থিত ছিলেন গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ব, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলার আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজহারুল ইসলাম তালুকদার(ঠান্ডু), প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডার কেন্দ্রীয় সভাপতি মোঃ মেহেদী হাসান, বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মনি খন্দকার।

আরও পড়ুন : নতুন রাষ্ট্রপতির শপথে বাধা নেই

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারান্দিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মাসুদ তালুকদার, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মাহমুদুর রহমান খান বিপ্লব,দেশ টিভির জেলা প্রতিনিধি আতিকুর রহমান, সেবক টাঙ্গাইল জেলা শাখার সভাপতি খায়রুল খন্দকার, সাধারন সম্পাদক নাজিম উদ্দীন ও অর্থ সম্পাদক আব্দুল মোতাকাব্বির,বিশিষ্ট রাজনীতিবীদ ও সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা মোঃ সাদেক আলী তালুকদার, নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম,ওয়ালটন গ্রপের ইন্জিনিয়ার ইন্জিনিয়ার মোঃকামরুল হাসান, আব্দুল আলিম সুমন, অফিসার নূরনী কনক্টাকসনসহ এলাকায় স্থানীয় গনমান্য ব্যাক্তিবর্গ ও ফাউন্ডেশন নেতৃ বৃন্ধ।

এ সময় বক্তারা বলেন, উন্নত জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই, শিক্ষা অর্জনের জন্য মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব অনেক। শিক্ষার্থীদের মেধা ও মননের জন্য শিক্ষা বৃত্তি অত্যন্ত প্রয়োজনীয়।

আরও পড়ুন : আদালতে জামিন পেয়েও গ্রেফতার!

তারা আরো বলেন, জ্ঞান অর্জনে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে। নীতি ও আদর্শে সৎ থেকে জীবন যাপনের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।

এর আগে জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের নার্সারি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ১০০০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। এদের মধ্যে থেকে ১২৬ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হয়।

আরও পড়ুন : সিলিন্ডার বিস্ফোরণে হেলপারের মৃত্যু

প্রথম বিভাগে ছয় জন প্রতি জনকে ৫০০ টাকা, দ্বিতীয় বিভাগে ছয় জন প্রতি জনকে ৩০০, এবং তৃতীয় বিভাগে ছয় জন প্রতি জনকে ২০০ টাকা করে বৃত্তি প্রদান করা হয়,এবং সাধারণ গ্রেডে ১০৮ জন শিক্ষার্থীকে ১০০ টাকা করে বৃত্তি প্রদান করা হয়। এছাড়াও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা