সারাদেশ

টাকা না দিলে মিলেনা মাতৃকালীন ভাতা কার্ড

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ১নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্যের বিরুদ্ধে টাকার বিনিময়ে মাতৃকালীন কার্ড দেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়াও অভিযুক্ত ইউপি সদস্য রিনা বেগমের বিরুদ্ধে রয়েছে আরও নানা অভিযোগ।

আরও পড়ুন: সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে

অভিযোগ সুত্রে জানা গেছে, হাসাইল বাজারের নৈশ্যপ্রহরী আব্দুল জব্বর গাইনের ৮ মাসের গর্ভবতী মেয়ে হালিমার জন্য মাতৃকালীন কার্ড করে দেওয়ার জন্য রিনা মেম্বার কে অনুরোধ করলে অভিযুক্ত ইউপি সদস্য হালিমার মায়ের কাছে ৫ হাজার টাকা চান।

ভুক্তভোগীর পিতা জব্বর গাইন জানান, আমরা গরীব মানুষ টাকা কিভাবে দিবো। বিনামূল্যে কার্ড করে দেওয়ার অনুরোধ করলে অভিযুক্ত রিনা মেম্বার বিভিন্নভাবে আমাদের অপমান করেন। অভিযুক্ত মেম্বার আমার মেয়েকে অকথ্য ভাষায় গালি-গালাজ করে যা প্রকাশ্যে বলা সম্ভব না।

একই ইউনিয়নের সলেমান তাতীর ৭ মাসের গর্ভবতী স্ত্রী রুনা আক্তার বলেন, গর্ভবতী কার্ডের জন্য আমাদের ওয়ার্ডের রিনা মেম্বারের কাছে গেলে তিনি ডাক্তারী পরিক্ষার রিপোর্ট নিয়ে যাইতে বলে। এরপর রিপোর্ট নিয়ে গেলে তিনি আরো কাগজ পত্র নিতে বলে। উনি যা যা চাইছে সব দেওয়ার পরেও বলেন তোমার নাম দেওয়া যাবেনা। কি কারনে নাম দেওয়া যাবেনা জানতে চাইলে রিনা মেম্বার রেগে গিয়ে আর নাম দেন নাই।

একই ওয়ার্ডের দরিদ্র রানু বেগম বলেন, ৭ মাসের গর্ভবতী ছেলের বউয়ের জন্য রিনা মেম্বারকে একটা কার্ড করে দিতে বললে সে ৫ হাজার টাকা চায়। আমরা গরীব মানুষ এতো টকা দিয়ে যদি গর্ভবতী কার্ড করি, তাহলে সরকার ফ্রি দিলো কিভাবে।

আরও পড়ুন: নতুন রাষ্ট্রপতির শপথে বাধা নেই

এলাকাবাসী বলেন, রিনা মেম্বারের স্বামী অনেক আগেই দুর্ঘটনায় মারা যায়। স্বামী মারা যাওয়ার পর ৩ মেয়ে নিয়ে খুব কষ্টে দিন কাটলেও মেম্বার হওয়ার পর বয়স্কভাতা, গর্ভবতী ভাতাসহ বিভিন্ন কার্ড করতে মোটা অংকের টাকা নিয়ে এখন খুব স্বাচ্ছন্দ্যেই দিন কাটাচ্ছেন। সেদিনের দরিদ্র অসহায় রিনা যেনো এখন স্বর্গে ডুবে আছেন।

এ বিষয়ে হাসাইল-বানারী ইউপির সংরক্ষিত ১নং ওয়ার্ড সদস্য রিনা বেগম বলেন, গত মাসে আমাকে গর্ভকালীন ভাতার ৫ টি কার্ড ইউনিয়ন পরিষদ হতে দিয়েছে। আমি পাঁচজনকে দিয়ে দিয়েছি। কিন্তু এর বাইরেও আরো অনেক লোকজন গর্ভবতী ভাতার জন্য আমার কাছে আসে। আমি তাদেরকে পরবর্তীতে ভাতার কার্ড আসলে দিব বলেছি। আমি কারো কাছে টাকা দাবি করি নাই। তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।

হাসাইল-বানারী ইউপি চেয়ারম্যান মো. নুরুজ্জামান দেওয়ান বলেন, আমার কাছে কেউ অভিযোগ করেনি। এমন ঘটনা ঘটলে, প্রমান পেলে ব্যবস্হা নিবো। কেউ ভাতার কার্ড না পেলে, সরাসরি আমার কাছে যোগাযোগ করবেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা