সারাদেশ

কক্সবাজারে আন্তর্জাতিক বন দিবস পালিত 

এম.এ আজিজ রাসেল, প্রতিনিধি : "সুস্থ শরীর সুস্থ মন, যদি থাকে সমৃদ্ধ বন" এই প্রতিপাদ্যে পর্যটন নগরী কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক বন দিবস।

আরও পড়ুন: ঘরে বসেই মিলবে ড্রাইভিং লাইসেন্স

এ উপলক্ষে মঙ্গলবার (২১ মার্চ) সকালে কক্সবাজার বন বিভাগের উদ্যোগে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে।

পরে উত্তর বন বিভাগের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সারওয়ার আলম। তিনি বলেন, "গাছ লাগিয়ে দায়িত্ব শেষ হয়ে যায় না। সেটি পরিচর্যা করার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে হবে। আজীবন বনদস্যুরা বন ও পরিবেশ ধ্বংস করে আসছে। তাঁদের ঘাত প্রতিঘাত সাহসের সাথে মোকাবেলা করতে হবে। ভবিষ্যত প্রজন্মের জন্য রক্ষা করতে হবে বন। তবে এ জন্য জনসচেতনতা জরুরি।" তিনি আরও বলেন, "বন কর্মকর্তাদের ভুল হবে, তবে অপরাধ করা যাবে না। আর অপরাধ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

আরও পড়ুন: বোয়ালমারীতে প্রবাসী কবি মাহমুদ রেজার মতবিনিময়

কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইকো-লাইফ প্রকল্প-নেকমের উপ-প্রকল্প পরিচালক ড. মোঃ শফিকুর রহমান, সাংবাদিক মুহাম্মদ আলী জিন্নাত, সরওয়ার আজম মানিক ও দীপক শর্মা দিপু। এতে স্বাগত বক্তব্য রাখেন সহকারী বন সংরক্ষক ড. প্রাণতোষ রায়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা