ছবি : সংগৃহিত
সারাদেশ
ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ

কেশবপুরে দু’শিক্ষার্থীকে উদ্যোক্তা করতে সহায়তা

আব্দুর রাজ্জাক, কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব বাংলাদেশ)-এর পক্ষ থেকে দুইজন শিক্ষার্থীকে উদ্যোক্তা তৈরি করতে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

আরও পড়ুন : কেশবপুরে সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র প্রেস ব্রিফিং

সোমবার (১৯ মার্চ) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন তার কার্যালয়ে ওই শিক্ষার্থীদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম জিল্লুর রশিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, কেশবপুর প্রেসক্লাবের সহসভাপতি মোতাহার হোসাইন ও ভাব বাংলাদেশের ফিল্ড অফিসার কামরুজ্জামান রাজু।

আরও পড়ুন : সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ম অস্ত্রোপচার

ভাব বাংলাদেশের কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়া ওই দুই শিক্ষার্থী হলেন লতিফা খাতুন ও নাজমীন আক্তার। তাদের বাড়ি উপজেলার আলতাপোল গ্রামে। তারা লেখাপড়ার পাশাপাশি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে ফ্যাশন ডিজাইনের উপর প্রশিক্ষণ গ্রহণ করে।

আরও পড়ুন : মানিকগঞ্জে ঘর পাচ্ছে ৩৬৭ গৃহহীন

এছাড়া ভাব বাংলাদেশের ভলান্টিয়ার হিসেবে কাজ করছে। অসচ্ছল হওয়ায় তাদেরকে ভাব বাংলাদেশের পক্ষ থেকে জামা কাপড়ে ফ্যাশন ডিজাইনের কাজ করার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে উদ্যোক্তা তৈরি করতে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা